ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

আয়নাঘর থাকবে না, ভাতের হোটেলও থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০১:৪৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০১:৪৪:৪০ অপরাহ্ন
আয়নাঘর থাকবে না, ভাতের হোটেলও থাকবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ‘ভাতের হোটেল’ নামে পরিচিত হওয়া ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয় নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ডিবি এখন আগের মতো নয়। এখানে আর কোনো আয়নাঘর বা ভাতের হোটেল থাকবে না।”

স্বরাষ্ট্র উপদেষ্টা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বলেন, “পরিস্থিতি অনেকটা উন্নতির দিকে। ছিনতাই বেড়েছে ঠিকই, তবে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয়ভাবে কাজ করছে।”

লিবিয়ায় আটক থাকা বাংলাদেশিদের প্রসঙ্গে তিনি বলেন, “যদি কোনো ভুক্তভোগী পুলিশের কাছে আসে, তাদের সাহায্য করা হবে। আইনের আওতায় এনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

বর্ডার পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “টেকনাফে অপহৃত সবাইকে উদ্ধার করা হয়েছে। আরাকান আর্মির দখলে থাকা বর্ডার নিয়ে মিয়ানমার সরকার এবং আরাকান আর্মির সঙ্গে আলোচনা চলছে। এখন সীমান্ত নিয়ন্ত্রণে রয়েছে এবং শান্ত রয়েছে।”

ডিবির কার্যক্রমে স্বচ্ছতা আনতে সিভিল ড্রেসে গ্রেপ্তার বন্ধের নির্দেশনা দিয়ে তিনি বলেন, “ডিবি আর সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবে না। আমি নিজেও কোনো ভুল করলে, সেটা নিয়ে সত্য সংবাদ প্রকাশ করুন। তবে গুজব ছড়াবেন না।”

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পুলিশ সদস্যদের বহিষ্কার প্রসঙ্গে তিনি বলেন, “শৃঙ্খলা ভঙ্গ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “দেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সবাইকে দায়িত্বশীল হতে হবে। সাংবাদিকদের অনুরোধ করছি, সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করুন। আমরা একটি নিরাপদ এবং উন্নত বাংলাদেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা