ঢাকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩৫ হাজার কোটি টাকার ‘পদ্মা ব্যারেজ’ প্রকল্পের অনুমোদন দিলো সরকার গাঁজা সেবন না করলে নাসীরুদ্দীন পাটওয়ারী হওয়া যায় না: রাশেদ খাঁন ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব গাইবান্ধায় কুকুরের কামড়ে এক সপ্তাহে ৪ জনের মৃত্যু, আহত আরও ৯ ‘টিকা নিয়ে দোষীদের খোঁজার আগে আমার মায়েদের বুক ভরা রাখতে হবে’ স্বাস্থ্যমন্ত্রী ২৭তম বিসিএসের বঞ্চিত আরও ৯৬ জনকে নিয়োগ সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি, করা হবে অস্ত্রোপচার পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে খালেদা জিয়ার ‘আপসহীন’ রাজনৈতিক অধ্যায় ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু দেশের ৮ অঞ্চলে কালবৈশাখীর পূর্বাভাস, কমতে পারে ঢাকার গরম বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর-গুলি, আহত ৫ জমি সংক্রান্ত বিরোধে বড় ভাইয়ের হাতের কব্জি কেটে ফেললো ছোট ভাই গৃহবধূকে হত্যার পর ঘরের মেঝেতে বালুচাপা পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের শিক্ষকদের সুযোগ-সুবিধা বাড়ানো নিয়ে যে বার্তা দিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যচুক্তি বাতিল নয়, পর্যালোচনার পক্ষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে শিশুকে হত্যা, গ্রেপ্তার চাচা আরও দুই মামলায় খায়রুল হকের জামিন, মুক্তিতে বাধা নেই শিক্ষার্থীদের গবেষণায় মনোযোগী হতে হবে: প্রধানমন্ত্রী মিরপুর টেস্টে ৭৫ ওভারে পাকিস্তানের টার্গেট ২৬৮ রান

পাকিস্তানকে টেক্কা দিয়েই বগল বাজাবে তারা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০২:২৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০২:২৪:২০ অপরাহ্ন
পাকিস্তানকে টেক্কা দিয়েই বগল বাজাবে তারা
অস্ট্রেলিয়ায় বোর্ডার-গাভাস্কার সিরিজে ৩-১ ব্যবধানে হেরে ভারতের জন্য একটি দুঃখজনক পরিণতি এসেছে। এই হারের ফলে ১০ বছর পর দ্বিপাক্ষিক এই সিরিজের ট্রফি আবার অস্ট্রেলিয়ার হাতে চলে গেছে এবং এর ফলে ভারতের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সুযোগও শেষ হয়ে গেছে। এমন কঠিন পরিস্থিতিতে ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ দলের সিনিয়র ক্রিকেটারদের সমালোচনা করেছেন।

কাইফের মতে, ভারত সাদা বলের ক্রিকেটে অতিরিক্ত গুরুত্ব দিয়ে চলেছে, যা তাদের টেস্ট ক্রিকেটে দুর্বলতা তৈরি করেছে। তিনি বলেন, "২৩ ফেব্রুয়ারি (চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে) পাকিস্তানকে হারানোর পর সবাই সব কৃতিত্ব নিয়ে নেবে। সবাই বলবে সাদা বলে আমরা চ্যাম্পিয়ন দল, কিন্তু যদি ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চায়, তাহলে একটা শক্তিশালী টেস্ট দল গড়তে হবে।"

কাইফের অভিযোগ, ভারতে প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট রঞ্জী ট্রফির প্রতি গুরুত্ব দেয়া হচ্ছে না। কোহলি, রোহিত শর্মাদের মতো সিনিয়র ক্রিকেটাররা দীর্ঘদিন এই টুর্নামেন্টে খেলেননি এবং ঘরোয়া ক্রিকেটে সুযোগ না পাওয়ার জন্য কিছু তরুণ ক্রিকেটার জাতীয় দলে সুযোগ পাননি। তিনি বলেন, "স্পিন উইকেটে কীভাবে খেলতে হয়, সেটা শিখতে হবে। অস্ট্রেলিয়ায় আমাদের শিখতে হবে কীভাবে পেস বান্ধব উইকেটে খেলতে হয়। আমরা শুধু সাদা বলেই শক্তি দেখাই, কিন্তু টেস্ট ক্রিকেটে আমরা অনেক পিছিয়ে যাচ্ছি।"

তিনি আরও বলেন, "বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে চাইলে ঘরোয়া ক্রিকেটকে গুরুত্ব দিতে হবে। ওদের টার্নিং উইকেটে খেলতে হবে, সিমিং উইকেটে অনুশীলন করতে হবে, না হলে আমরা টেস্ট ক্রিকেটে সফল হতে পারব না।"

কাইফের মতে, অস্ট্রেলিয়ার কাছে ৩-১ ব্যবধানে সিরিজ হারার পর ভারতের এখনই সময় এসেছে শিক্ষা নেয়ার। তিনি বলেন, "টেস্ট ক্রিকেটে মনোযোগ দিতে হবে। শুধু গৌতম গম্ভীরকে দায়ী করা যাবে না, সব খেলোয়াড়ের সমান দায়। তাদের রঞ্জি ট্রফিতে খেলার সুযোগ আছে, কিন্তু তারা খেলেন না, অনুশীলন ম্যাচ খেলে না, তাহলে তারা কীভাবে ভালো হবে?"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু