ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল

অবশেষে ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৩:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৩:৫০:৩১ অপরাহ্ন
অবশেষে ভারতেও ছড়াল এইচএমপিভি ভাইরাস, আক্রান্ত ২ শিশু
অবশেষে ভারতেও ঢুকে পড়েছে এইচএমপিভি। চীনে ছড়িয়ে পড়া নতুন এই ভাইরাসের সংক্রমণ এখন ভারতীয় উপমহাদেশেও দেখা দিয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর বেঙ্গালুরুতে একই দিনে দুই শিশুর শরীরে হিউম্যান মেটানিউমোভাইরাস (এইচএমপিভি)-এর উপস্থিতি পাওয়া গেছে। তবে, এটি চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের রূপ কিনা, তা এখনও নিশ্চিত করা যায়নি। এছাড়া, ওই দুই শিশুর কেউই বিদেশে ভ্রমণ করেননি, যা ভাইরাসের বিস্তার নিয়ে সন্দেহ আরও বাড়িয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বেঙ্গালুরুর প্রথম শিশুটির বয়স আট মাস এবং দ্বিতীয় শিশুটির বয়স তিন মাস। তবে কেন্দ্রীয় সরকার দাবি করেছে, চীনে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে ভারতের বেঙ্গালুরুর এইচএমপিভি ভাইরাসের কোনো সম্পর্ক নেই।

এদিকে, তিন মাস বয়সী শিশুটিকে ইতোমধ্যে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু আট মাস বয়সী শিশুকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। সম্প্রতি চীনে এই ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ভারতসহ বিভিন্ন দেশে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি লক্ষ্য রেখে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি নজরদারিতে রেখেছে।

রাজ্য সরকারের পক্ষ থেকে, পর পর দু'টি সংক্রমণের খবর প্রকাশ্যে আসার পর কর্নাটকের স্বাস্থ্যমন্ত্রী দীনেশ গুন্ডু রাও একটি জরুরি বৈঠক ডাকেন। তবে রাজ্যবাসীকে উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন কর্নাটকের স্বাস্থ্যসচিব হর্ষ গুপ্তা।

তিনি আরও জানান, এই ভাইরাসটি ভারতের জন্য নতুন নয়। তবে চীনে ভাইরাসটির যেকোনো রূপান্তর ঘটেছে কিনা, তা এখনও নিশ্চিত নয়। সেজন্য চিন্তা করার কারণ নেই, তবে ভাইরাসটি কোনো নতুন প্রকারের হতে পারে কিনা, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ

রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ