ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

সৌদিতে পুরুষদের সেলুনে নারীদের পরিষেবা প্রদান, তদন্ত শুরু

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৪:০৬:৫২ অপরাহ্ন
সৌদিতে পুরুষদের সেলুনে নারীদের পরিষেবা প্রদান, তদন্ত শুরু
সৌদি আরবে একটি পুরুষদের সেলুনে নারীদের পরিষেবা দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানী রিয়াদে এই ঘটনা ঘটেছে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোড়ন তুলেছে।

গতকাল রোববার ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, সেলুনের চেয়ারে একজন ছোটো চুলের নারী বসে আছেন। নরসুন্দর তার গায়ে প্লাস্টিকের আবরণ দিয়ে পরিষেবা প্রদান করছেন। ভিডিও দেখে ধারণা করা হচ্ছে, তিনি সেলুনের পরিষেবা গ্রহণ শেষ করেছেন।

এই ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই রিয়াদের নগর কর্তৃপক্ষ ঘটনাটির তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, সেলুনের মালিক লাইসেন্স আবেদনপত্রে উল্লেখ করেছিলেন যে এটি কেবল পুরুষদের জন্য পরিষেবা প্রদান করবে। তবে বাস্তবে সেই শর্ত লঙ্ঘন করা হয়েছে।

এ বিষয়ে নগর কর্তৃপক্ষ সেলুনের মালিককে তলব করেছে। লাইসেন্সের অপব্যবহারের অভিযোগে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার এক বিবৃতিতে রিয়াদের নগর কর্তৃপক্ষ জানায়, "কোনো পরিষেবাকেন্দ্র যেন তাদের লাইসেন্সের অপব্যবহার না করে এবং গ্রাহকদের সর্বোচ্চ মানের পরিষেবা প্রদান নিশ্চিত করতে পারে— এ বিষয়টি কঠোরভাবে তদারকি করা হবে।"

সূত্র: গালফ নিউজ

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?