ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

এক বছরে বেকার বেড়েছে ১ লাখ ৭০ হাজার

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:২৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৪:২৯:০৫ অপরাহ্ন
এক বছরে বেকার বেড়েছে ১ লাখ ৭০ হাজার
এক বছরের ব্যবধানে দেশে বেকারের সংখ্যা বেড়েছে ১ লাখ ৭০ হাজার। গণঅভ্যুত্থানের প্রভাব এবং শ্রমশক্তিতে অংশগ্রহণকারীর সংখ্যা কমে যাওয়ায় বছরের শেষ দিকে বেকারত্বের হার বেড়েছে। বর্তমানে দেশে মোট বেকার রয়েছেন ২৬ লাখ ৬০ হাজার। ২০২৩ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ২৪ লাখ ৯০ হাজার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) শ্রমশক্তি জরিপে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) নিয়ম অনুসারে, যারা গত ৭ দিনের মধ্যে এক ঘণ্টার জন্যও মজুরির বিনিময়ে কোনো কাজ পাননি এবং গত এক মাস ধরে কাজ খুঁজেও পাননি, তাদের বেকার হিসেবে গণ্য করা হয়।

বিবিএস-এর তথ্য অনুযায়ী, কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে গেছে। ২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে পুরুষ বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৯০ হাজার, যা গত বছরের তুলনায় ১ লাখ ৫০ হাজার বেশি। নারীদের বেকার সংখ্যা বেড়ে হয়েছে ৮ লাখ ৭০ হাজার, যা এক বছরে বেড়েছে ২০ হাজার।

বর্তমানে শ্রমশক্তিতে রয়েছেন ৫ কোটি ৯১ লাখ ৮০ হাজার মানুষ, যা ২০২৩ সালের ৬ কোটি ১১ লাখ ৫০ হাজার থেকে কমেছে। অর্থাৎ এক বছরে শ্রমশক্তিতে অংশগ্রহণকারী মানুষের সংখ্যা কমেছে ১৯ লাখ ৫০ হাজার।

এছাড়া, শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ২৩ লাখ ৩০ হাজার। এর মধ্যে শিক্ষার্থী, অসুস্থ ব্যক্তি, অবসরপ্রাপ্ত এবং গৃহিণীরা অন্তর্ভুক্ত।

জরিপে আরও উল্লেখ করা হয়, যুব শ্রমশক্তি ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে ছিল ২ কোটি ৬১ লাখ ৯০ হাজার, যা ২০২৪ সালের একই সময়ে কমে হয়েছে ২ কোটি ৪০ লাখ ২০ হাজার। অর্থাৎ এক বছরে যুব শ্রমশক্তি কমেছে ২১ লাখ ৭০ হাজার।

শিল্প, কৃষি এবং সেবা খাতে কর্মে নিয়োজিত মানুষের সংখ্যা কমে যাওয়ার কারণে বেকারত্ব বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, কর্মসংস্থান বৃদ্ধিতে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং শ্রমশক্তির বাইরে থাকা জনগোষ্ঠীকে কর্মক্ষেত্রে সংযুক্ত করার লক্ষ্যে বিশেষ পরিকল্পনা প্রয়োজন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সকালে উঠে নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী

সকালে উঠে নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই: জাপানের প্রধানমন্ত্রী