ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

সাগরে ভাসতে ভাসতে ইন্দোনেশিয়ায় পৌঁছাল ২৬৪ রোহিঙ্গা

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:৩১:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৪:৩১:৩৮ অপরাহ্ন
সাগরে ভাসতে ভাসতে ইন্দোনেশিয়ায় পৌঁছাল ২৬৪ রোহিঙ্গা
কয়েক দিন সাগরে ভেসে থাকার পর ইন্দোনেশিয়ার পশ্চিমাঞ্চলীয় আচেহ প্রদেশে পৌঁছেছেন ২৬৪ জন রোহিঙ্গা শরণার্থী। রবিবার রাতে পশ্চিম পিউরুলাক শহরের একটি সৈকতে দু’টি নৌকায় করে তারা পৌঁছান। শরণার্থীদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

আচেহ প্রদেশের স্থানীয় কর্মকর্তা ইস্কান্দার জানিয়েছেন, শরণার্থীদের দলে ১১৭ জন পুরুষ, ১৪৭ জন নারী এবং ৩০ জন শিশু রয়েছে। তাদের মধ্যে একটি নৌকা উপকূলের কাছাকাছি ডুবে গেলে শরণার্থীরা হাঁটতে হাঁটতে তীরে ওঠেন। তিনি আরও জানান, মালয়েশিয়া কর্তৃপক্ষ তাদের জলসীমা থেকে এই রোহিঙ্গাদের তাড়িয়ে দিয়েছে।

মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীকে দীর্ঘদিন ধরে রাষ্ট্রহীন হিসেবে দেখা হয়। নাগরিকত্বের স্বীকৃতি না পাওয়ায় তারা ব্যাপক নির্যাতনের শিকার হন। নির্যাতন এড়াতে তারা প্রতিবছর বিশেষত অক্টোবর থেকে এপ্রিলের শান্ত সমুদ্র মৌসুমে কাঠের নৌকায় মালয়েশিয়া, ইন্দোনেশিয়া বা বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর দিকে পাড়ি জমান।

সম্প্রতি মালয়েশিয়ার কোস্টগার্ড প্রায় ৩০০ অভিবাসী নিয়ে দুটি নৌকাকে তাদের জলসীমা থেকে বের করে দেয়। স্থানীয় প্রশাসন তাদের কিছু খাদ্য ও পানি সরবরাহ করলেও নিরাপদ স্থানে প্রবেশের অনুমতি দেয়নি।

ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে রোহিঙ্গাদের পৌঁছানো প্রায় নিয়মিত ঘটনা। গত নভেম্বরে একই উপকূলে রোহিঙ্গা শরণার্থীদের বহনকারী একটি নৌকাডুবির ঘটনা ঘটে, যেখানে শতাধিক শরণার্থীকে উদ্ধার করে স্থানীয় উপকূলরক্ষী বাহিনী।

১৯৫১ সালের জাতিসংঘ শরণার্থীকনভেনশনে ইন্দোনেশিয়া স্বাক্ষরকারী দেশ নয়। তবে মানবিক দৃষ্টিকোণ থেকে শরণার্থীদের আশ্রয় দেওয়ার একটি ইতিবাচক ইতিহাস রয়েছে দেশটির। শরণার্থীদের সাময়িক আশ্রয় দেওয়া হলেও তাদের ভবিষ্যৎ ঠিক করতে স্থানীয় সরকারের এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র: এএফপি, রয়টার্স

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা