ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:৩৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৪:৩৮:০৩ অপরাহ্ন
শহীদ পরিবার ও আহতদের আজীবন পুনর্বাসন করা হবে: নাহিদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনের লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে একটি বিশেষ অধিদফতর গঠন করা হচ্ছে। এ উদ্যোগের অধীনে শহীদ পরিবার ও আহতদের জন্য আজীবন সহায়তা এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হবে।

সোমবার (৬ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ে তিন উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠক শেষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম এ সিদ্ধান্তের কথা জানান। বৈঠকে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

নাহিদ ইসলাম বলেন, শহীদ পরিবার ও আহতদের জন্য মোট ৬৩৭ কোটি ৮০ লাখ টাকা অর্থ সহায়তা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে প্রথম ধাপে জানুয়ারি মাসে ২৩২ কোটি ৬০ লাখ টাকা প্রদান করা হবে। বাকি টাকা জুনের মধ্যে বিতরণ করা হবে।

তিনি আরও জানান, শহীদ পরিবারের তালিকাভুক্তির জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে। ইতোমধ্যে ৮২৬ শহীদ পরিবার এবং ১১ হাজার আহত ব্যক্তি তালিকাভুক্ত হয়েছেন। এর পর আর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

তথ্য উপদেষ্টা বলেন, “পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী, শহীদ পরিবার প্রতি ৩০ লাখ টাকা পাবেন। এর মধ্যে ১০ লাখ টাকা ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে (এফডিআর) রাখা হবে। আহত ব্যক্তিরা সর্বোচ্চ ৫ লাখ টাকা পর্যন্ত সহায়তা পাবেন। পাশাপাশি মাসিক ভাতা প্রদানের ব্যবস্থাও থাকবে।”

সরকারের এই পদক্ষেপ শহীদ পরিবার ও আহতদের পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা