ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

দিল্লিতে জ্যাক সুলিভানের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৪:৪৯:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৪:৪৯:৫২ অপরাহ্ন
দিল্লিতে জ্যাক সুলিভানের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর
কয়েকদিন আগে যুক্তরাষ্ট্র সফর শেষে ভারতে এসেছেন মার্কিন নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান। দুই দিনের এই সফরে তিনি ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ ‘অন ক্রিটিক্যাল অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস (আইসিইটি)’-এর অগ্রগতি পর্যালোচনা করবেন। রোববার (৫ জানুয়ারি) দিল্লিতে পৌঁছেছেন সুলিভান।

বাইডেন প্রশাসনের মেয়াদ শেষে এটি সুলিভানের সর্বশেষ ভারত সফর। চলতি মাসের ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প নতুন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন। এ প্রেক্ষাপটে সুলিভানের এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, আজ বিকেলে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসবেন জ্যাক সুলিভান। বৈঠকে আইসিইটি বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, ভারত ও যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদার করতে বাইডেন প্রশাসনের সময়ে আইসিইটি উদ্যোগটি নেওয়া হয়েছিল।

এদিকে সংবাদ সংস্থা পিটিআই জানায়, দিল্লি সফরের সময় জ্যাক সুলিভান আইআইটিতে বৈদেশিক নীতি নিয়ে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন। পাশাপাশি, দোভালের সঙ্গে আলোচনায় বেসামরিক পারমাণবিক অংশীদারিত্ব, চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলার কৌশল এবং অন্যান্য দ্বিপক্ষীয় ইস্যু স্থান পাবে।

সফরের আগে হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কিরবি বলেন, “সুলিভানের সফরের মাধ্যমে ভারতের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও গভীর হবে। মহাকাশ, প্রতিরক্ষা এবং কৌশলগত প্রযুক্তি সহযোগিতা নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ নিরাপত্তা বিষয়েও আলোচনা হবে।”

উল্লেখ্য, প্রযুক্তি খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ২০২২ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উদ্যোগে আইসিইটি চালু করা হয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা