ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ট্যাক্স আদায়ে শুরু হলো ডিএসসিসি-ঢাকা ব্যাংকের কার্যক্রম

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:২০:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:২০:২৭ অপরাহ্ন
ট্যাক্স আদায়ে শুরু হলো ডিএসসিসি-ঢাকা ব্যাংকের কার্যক্রম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ট্রেড লাইসেন্স এবং হোল্ডিং ট্যাক্স আদায়ে ঢাকা ব্যাংকের সঙ্গে অনলাইন কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) নগর ভবনের বুড়িগঙ্গা হলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

গত বছরের ১৮ নভেম্বর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) ও ঢাকা ব্যাংক একটি সমঝোতা স্মারক সই করে, যার উদ্দেশ্য ছিল ট্রেড লাইসেন্স ফি ও হোল্ডিং ট্যাক্স প্রদানে নাগরিকদের ভোগান্তি কমানো।

অনুষ্ঠানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঁঞা বলেন, বর্তমান সময়ে নাগরিক সেবা এবং রাজস্ব আদায়ের প্রক্রিয়া প্রযুক্তির সাথে সঙ্গতি রেখে আরও সহজ ও যুগোপযোগী করা প্রয়োজন। তিনি বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে নাগরিকরা যেন দ্রুত এবং সহজে কর প্রদান করতে পারেন, সেজন্য ঢাকা ব্যাংক কাজ করবে।

ঢাকা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ আব্দুল বাকির বলেন, গ্রাহক সেবার মান বৃদ্ধি ও নাগরিকবান্ধব সেবা প্রদান অব্যাহত রাখার মাধ্যমে তারা জনগণের আস্থা অর্জন করবে বলে আশা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুনিরুজ্জামান, সিস্টেম এনালিস্ট আবু তৈয়ব রোকন, ঢাকা ব্যাংকের জিএসআর প্রধান আল তামাস নির্ঝর, লায়াবিলিটি অ্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট প্রধান মোসলে সাদ মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু