ঢাকা , শনিবার, ১৩ জুন ২০২৬ , ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫৪ হাজার ৩২৩ হাজি সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী বিএসএফের গুলিতে সীমান্তে আবারো বাংলাদেশি নিহত দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত ৮৯ দিনে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু ৬৪৩ জনের উত্তর কোরিয়ায় ড্রোন পাঠিয়ে বিপাকে ইউন, ৩০ বছরের জেল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই লাল কার্ডের ঝড়! ইতিহাস গড়ে মেক্সিকোর জয় ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস হাম সন্দেহে একদিনেই ঝরল ৮ শিশুর প্রাণ বৃষ্টিতে ভেসে গেল টাইগারদের দ্বিতীয় লড়াই ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন সালমান শাহর লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ ফিলিপিন্সে ভূমিকম্পের তিনদিন পরও উদ্ধার হচ্ছে লাশ, মৃত্যু বেড়ে ৪৬ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৭৫ বাংলাদেশি শহীদ হয়েছেন : প্রধানমন্ত্রী ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ এক দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী অভেনেত্রী তানিয়া বৃষ্টিকে নিইয়ে নতুন গুজব সুপ্রিম কোর্টের পৃথক সচিবালয় নিয়ে হাইকোর্টের রায় স্থগিত, আপিল শুনানি ১৬ জুন ৩০০ কেজি কাঁচা মাছ নিয়ে বিশ্বকাপ খেলতে গেল নরওয়ে যুবদল নেতা বাবুকে বহিষ্কার, রমনা থানা কমিটি বিলুপ্ত

আগামী সপ্তাহে জানা যাবে জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:২৪:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:২৪:৩১ অপরাহ্ন
আগামী সপ্তাহে জানা যাবে জাতীয় দলে সাকিবের ভবিষ্যৎ

গত অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন সাকিব আল হাসান। তবে শুধু জাতীয় দলেই নয়, ৫ আগস্ট রাজনৈতিক পরিবর্তনের পর থেকে দেশের মাটিতেও আর পা রাখা হয়নি এই বাঁহাতি অলরাউন্ডারের। চলমান বিপিএলে চিটাগং কিংসের স্কোয়াডে থাকলেও, ব্যক্তিগত কারণে খেলতে পারেননি সাকিব।

মাঠের খেলায় অনুপস্থিত হলেও সাকিব নিয়মিতই সংবাদ শিরোনামে উঠে আসছেন। গত শুক্রবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় বিসিবি সভাপতি ফারুক আহমেদ সাকিবকে দলে ফেরানোর বিষয়ে মন্তব্য করেছেন। তবে এই আশার বাণী বাস্তবে পরিণত হবে কিনা, তা জানা যাবে খুব শিগগিরই। ১২ জানুয়ারির মধ্যে জানা যাবে, সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ার অব্যাহত থাকবে কি না। কারণ ওই দিনই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দল ঘোষণা হবে।

এদিকে, সাকিব ইতোমধ্যে টি২০ থেকে অবসর নিয়েছেন এবং সেপ্টেম্বর মাসে কানপুর টেস্টের আগে জানিয়েছিলেন, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল তার শেষ টি২০ ম্যাচ। টেস্ট ক্যারিয়ারও তিনি অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে শেষ করার কথা ভাবছিলেন। তবে আগস্টের রাজনৈতিক অস্থিরতার কারণে একাধিক মামলার মুখে পড়েন, ফলে দেশে ফিরে আসা হয়নি। কানপুর টেস্ট ছিল তার শেষ লাল বলের ম্যাচ।

এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, সাকিব কি আর জাতীয় দলে ফিরবেন? যদিও তিনি ওয়ানডে থেকে আনুষ্ঠানিকভাবে অবসর নেননি, তবে তিনি আগেই বলেছিলেন, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলার ইচ্ছা আছে তার।

১২ জানুয়ারি যদি বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াডে সাকিবের নাম না থাকে, তাহলে ধারণা করা হচ্ছে, ২০২৩ বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচই তার শেষ আন্তর্জাতিক ওয়ানডে হবে। তবে যদি চ্যাম্পিয়নস ট্রফির দলে সুযোগ পান, তাহলে হয়তো এই আসরেই শেষবার জাতীয় দলের জার্সি পরে মাঠে নামবেন।

দলে ডাক আসুক বা না আসুক, শোনা যাচ্ছে, এক সপ্তাহের মধ্যে সাকিবের আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত জানা যাবে।


কমেন্ট বক্স