ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ, ইসরাইলের নিন্দায় সৌদি আরব

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:০০:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:০০:১৯ অপরাহ্ন
ফিলিস্তিনে জাতিসংঘের ত্রাণ কার্যক্রম নিষিদ্ধ, ইসরাইলের নিন্দায় সৌদি আরব

ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত বাসিন্দাদের সহায়তার জন্য জাতিসংঘের সংস্থা ইউএন এজেন্সি রিলিফ অ্যান্ড ওয়ার্ক এজেন্সি ফর প্যালেস্টাইনিয়ান রিফিউজিসের (ইউএনআরডব্লিউএ) কার্যক্রম নিষিদ্ধ করতে বিল পাস হয়েছে ইসরাইলের পার্লামেন্ট নেসেটে। বিলে বলা হয়েছে, ইসরাইলের মূল ভূখণ্ড এবং ইসরায়েল নিয়ন্ত্রিত ভূখণ্ডে সংস্থাটি কার্যক্রম চালাতে পারবে না।এ কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।মঙ্গলবার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি কর্তৃপক্ষ মঙ্গলবার ইসরাইলি পার্লামেন্টের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে। ইসরাইলের এই সিদ্ধান্ত ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থাকে কার্যক্রম পরিচালনা করতে বাধা দিবে।এটিকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসাবে বর্ণনা করেছে সৗেদি আরব।

ইসরাইলি আইনপ্রণেতারা জাতিসংঘের ত্রাণ সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করার পক্ষে ভোট দেওয়ার একদিন পর সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এই মন্তব্য করল।সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘এই সিদ্ধান্তটি আন্তর্জাতিক বৈধতার উপর সরাসরি আক্রমণ। যা ফিলিস্তিনি জনগণকে উপেক্ষা করে অভূতপূর্ব মানবিক বিপর্যয় এবং প্রয়োজনীয় পরিষেবা প্রদানে জাতিসংঘের ভূমিকার বিরুদ্ধে অবস্থান নেওয়া’।

‘রাজনৈতিকভাবে এবং সামরিকভাবে জাতিসংঘের সংস্থাগুলো এবং ত্রাণ সংস্থাগুলোকে লক্ষ্য করে ইসরাইলি দখলদার কর্তৃপক্ষের ক্রমাগত হামলা সৌদি কর্তৃপক্ষ স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে’।এতে আরো বলা হয়, ‘এই সিদ্ধান্ত ইসরাইলি কর্তৃপক্ষকে জাতিগত নির্মূলের মাধ্যমে ফিলিস্তিনি পরিচয় মুছে ফেলার চেষ্টা এবং একটি ব্যাপক শান্তি প্রক্রিয়া প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধা দিবে’।

গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের জীবন রক্ষাকারী হিসেবে ধরা হয় জাতিসংঘের এই সংস্থাকে। যুদ্ধের একেবারে শুরু থেকে অতিপ্রয়োজনীয় ত্রাণ ও মানবিক সহায়তা সামগ্রী নিয়ে গাজাবাসীর পাশে রয়েছে ইউএনআরডব্লিউএ।

ইসরাইল অভিযোগ করে আসছে, ইউএনআরডব্লিউএর কর্মীদের মধ্যে কেউ কেউ হামাস ও অন্যান্য সশস্ত্র সংগঠনের সদস্য হিসেবে কাজ করছে।


কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী