ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

ছত্তিশগড়ে পুলিশের গাড়িতে মাওবাদীদের বোমা হামলা, নিহত ৯

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৫:৪৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৫:৪৮:২৬ অপরাহ্ন
ছত্তিশগড়ে পুলিশের গাড়িতে মাওবাদীদের বোমা হামলা, নিহত ৯
ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায় মাওবাদীদের পেতে রাখা বোমার বিস্ফোরণে আট পুলিশ সদস্য ও একজন গাড়িচালক নিহত হয়েছেন। তারা একটি অভিযান শেষে ফেরার সময়, সোমবার (৬ জানুয়ারি) স্থানীয় সময় দুপুর সোয়া ২টার দিকে বাস্তার অঞ্চলের কুতরুতে এই বিস্ফোরণের শিকার হন।

এর আগে, সকালে নিরাপত্তা বাহিনী ছত্তিশগড়ের আবুজমাড় অঞ্চলে মাওবাদীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে পাঁচজন বিদ্রোহীকে হত্যা করে, যাদের মধ্যে দুই নারীও ছিলেন। অভিযান থেকে একে-৪৭ ও সেলফ-লোডিং রাইফেলের মতো স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ওই অভিযান থেকেই ফেরার সময় পুলিশ সদস্যরা হামলার শিকার হন।

নিহত আট পুলিশ সদস্য ছিলেন জেলা রিজার্ভ গার্ডের সদস্য, যা ছত্তিশগড়ে মাওবাদীদের মোকাবেলার জন্য একটি বিশেষায়িত পুলিশ ইউনিট। হামলাস্থলের ছবি থেকে বিস্ফোরণের তীব্রতা বোঝা যায়, যেখানে একটি বিশাল গর্ত দেখা গেছে।

এই হামলা এমন এক সময়ে ঘটেছে, যখন নিরাপত্তা বাহিনী দেশটির মাওবাদী প্রভাবিত এলাকাগুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে এবং বিদ্রোহীদের কোণঠাসা করতে সক্ষম হয়েছে।

বিজাপুরের বাস্তার থেকে বিজেপি সংসদ সদস্য মহেশ কাশ্যপ এই হামলাকে 'কাপুরুষোচিত' বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাওবাদীদের নির্মূল করছে, তাই তারা হতাশ হয়ে এই দুর্ভাগ্যজনক হামলা চালিয়েছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ভারতের সরকার ২০২৬ সালের মধ্যে বাস্তার থেকে মাওবাদীদের উৎখাত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা