ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পাঠ্যবই থেকে বাদ ‘রাজনৈতিক অতিকথন ও বন্দনা’

  • আপলোড সময় : ০৬-০১-২০২৫ ০৬:১৯:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০১-২০২৫ ০৬:১৯:৫৩ অপরাহ্ন
পাঠ্যবই থেকে বাদ ‘রাজনৈতিক অতিকথন ও বন্দনা’
অষ্টম ও নবম শ্রেণির পাঠ্যবইয়ে গতকাল যুক্ত করা হয়েছে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা, যার মধ্যে রয়েছে জুলাই অভ্যুত্থানের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছাড়ার ঘটনা, আওয়ামী লীগের শাসনামলে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচন, ভোটাধিকার হরণ, ব্যাংক লুট, গুম ও খুনের ঘটনা। এছাড়া, ইতিহাস থেকে রাজনৈতিক অতিকথন ও বন্দনা বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলে জানিয়েছে এনসিটিবি।

এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অনেক ঘটনা এখন পাঠ্যবইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে, এবং শেখ হাসিনা দেশ ছাড়েন। এরপর অন্তর্বর্তী সরকারের শাসন শুরু হলে পাঠ্যবইয়ে পরিবর্তন আনা হয় এবং পুরানো শিক্ষাক্রম বাতিল করা হয়।

বিশেষজ্ঞদের মতে, গত ১৬ বছরে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে, তবে এবার সেই ইতিহাসের যথাযথ উপস্থাপনা করা হয়েছে। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক রিয়াজুল হাসান বলেন, "মুক্তিযুদ্ধে যার যা অবদান, তা এবার পাঠ্যবইয়ে সঠিকভাবে প্রতিফলিত হবে।"

নতুন পাঠ্যবইয়ে গণঅভ্যুত্থানের ইতিহাস, ছাত্র-জনতার ওপর পতিত সরকারের বর্বরোচিত হামলা, ভোটাধিকার হরণ, গুম-খুনের বিষয়ও অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই বিষয়গুলির অন্তর্ভুক্তি ছাত্র-জনতাকে সম্মান জানাবে এবং জনগণের কাছে স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে ঘৃণা সৃষ্টি করবে।

ঢাকা শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক নূর-ই-আলম সিদ্দিকী বলেন, "এই শহীদদের বীরগাথা পাঠ্যবইয়ে স্থান পাবে, এবং যারা জীবিত আছেন, তাদের বক্তব্যও গল্প আকারে তুলে ধরা হবে।"

এছাড়া, গবেষকরা আগামী বছর পাঠ্যবইয়ে আরও সংশোধন আনার আহ্বান জানিয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা