ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

বাংলাদেশে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ১১:৪২:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১১:৪২:৪৯ পূর্বাহ্ন
বাংলাদেশে এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্ক, যে বার্তা দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ
হিউম্যান মেটানিউমোভাইরাস বা এইচএমপিভি কোনো নতুন ভাইরাস নয়। ২০০১ সালে নেদারল্যান্ডসে এটি প্রথম শনাক্ত হয়। বাংলাদেশের জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন জানিয়েছেন, বহু আগেই এই ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয়েছে।

এই ভাইরাস মূলত ফুসফুস ও শ্বাসতন্ত্রে আক্রমণ করে। যুক্তরাষ্ট্রের সিডিসির গবেষণা অনুসারে, এইচএমপিভি সংক্রমণে সর্দি, কাশি, শ্বাসকষ্ট এবং নিউমোনিয়া হতে পারে। বিশেষত শিশু, বয়স্ক এবং গর্ভবতীদের জন্য এটি ঝুঁকিপূর্ণ।

ডা. মুশতাক হোসেন বলেন, “এটি ইনফ্লুয়েঞ্জার মতোই একটি ভাইরাস। তবে দ্রুত মানুষ থেকে মানুষে সংক্রমণের ক্ষমতা বাড়তে পারে। তাই এটি প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা জরুরি।”

তিনি আরও বলেন, “শিশু, বয়স্ক এবং দীর্ঘস্থায়ী রোগে ভোগা ব্যক্তিদের ক্ষেত্রে জ্বর, সর্দি, হাঁচি বা কাশি দেখা দিলে অবশ্যই তাদের আইসোলেশনে রেখে চিকিৎসা দিতে হবে। এ ক্ষেত্রে সচেতনতা এবং সতর্কতাই প্রধান হাতিয়ার।”

সম্প্রতি চীন, জাপান ও মালয়েশিয়ায় এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবরে সারা বিশ্বেই নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভারতেও দুই শিশুর শরীরে এই ভাইরাস শনাক্ত হওয়ায় বাংলাদেশের মানুষও দুশ্চিন্তায় রয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে, আতঙ্কিত না হয়ে সতর্ক থাকতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং আক্রান্তদের আলাদা রাখার মতো পদক্ষেপ গ্রহণ করলেই এই ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা সম্ভব।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম