ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১১:৫৫:৩৭ পূর্বাহ্ন
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩
চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২ জন। মঙ্গলবার (৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে এ ভূমিকম্প হয়।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়া জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ৮। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ১।

তিব্বতের জিগাজে শহরের ডিংরি কাউন্টি ভূমিকম্পের কেন্দ্রস্থল। মাউন্ট এভারেস্টের চীনা অংশে অবস্থিত এই অঞ্চলে প্রায় ৬২ হাজার মানুষ বাস করেন।

ভূমিকম্পের পরপরই ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করতে প্রায় ১ হাজার ৫০০ অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়।

ভূমিকম্পের সময় নেপালের কাঠমান্ডু এবং ভারতের কিছু অংশেও কম্পন অনুভূত হয়।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভিতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ধ্বংসস্তূপের মধ্যে ধসে পড়া বাড়িঘর আর ভাঙা দেয়ালের চিত্র।

ভূমিকম্পের পর একাধিক পরাঘাত (আফটারশক) অনুভূত হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ৪।

ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য জানতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ডিংরি কাউন্টির বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে।

কমেন্ট বক্স
সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট

সব বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে রিট