ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

সায়েন্সল্যাব মোড় আবারও অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:১২:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:১২:০১ অপরাহ্ন
সায়েন্সল্যাব মোড় আবারও  অবরোধ সাত কলেজের শিক্ষার্থীদের
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ সংস্কার কমিশন বাতিল করে বিশ্ববিদ্যালয় রূপান্তর কমিশন গঠনের দাবিতে ফের সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন সাত কলেজের শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো পূর্বঘোষিত সকাল-সন্ধ্যা ব্লকেড কর্মসূচির পালন করছেন তারা। বুধবার বেলা ১১টায় সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজ শহীদ মিনার থেকে বিক্ষোভ নিয়ে সায়েন্সল্যাব অবরোধ করেন। 

এসময় নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা বসে পড়ে অবস্থান গ্রহণ করেন। যার ফলে সায়েন্সল্যাব মোড় সংলগ্ন শাহবাগ, মিরপুর ও মোহাম্মদপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা ‘শিক্ষা না বাণিজ্য, শিক্ষা,শিক্ষা শিক্ষা না সিন্ডিকেট, সিন্ডিকেট, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, কমিটি বাতিল কর, কমিশন গঠন কর' শিক্ষা নিয়ে প্রসহন, চলবে না, চলবে না, শিক্ষা না ব্যবসা, শিক্ষা শিক্ষা’ বিভিন্ন স্লোগান দিতে থাকে।

এর আগে, গত ২২শে সেপ্টেম্বর থেকে ঢাবি অধিভুক্ত থেকে মুক্তি, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় রূপান্তরের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা