ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির ঘরে

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১১:৫৯:৪৫ পূর্বাহ্ন
পঞ্চগড়ে আবারও তাপমাত্রা নামলো ৯ ডিগ্রির ঘরে
পঞ্চগড়ে তাপমাত্রা আবারও কমে ৯ দশমিক ৫ ডিগ্রিতে নেমেছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে তেঁতুলিয়ায় এই তাপমাত্রা রেকর্ড করা হয়। আবহাওয়া অফিস জানিয়েছে, এ নিয়ে জেলায় ফের মৃদু শৈত্যপ্রবাহ বইছে।

এর আগে সোমবার (৬ জানুয়ারি) তাপমাত্রা বেড়ে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল। তবে মঙ্গলবার সকালে তা আবারও নেমে আসে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন।

তিনি বলেন, ‘আজ সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ কারণে শীতের প্রকোপ বেড়েছে এবং মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে।’

সরেজমিনে দেখা গেছে, দিনের বেলা ঠান্ডা কিছুটা সহনীয় থাকলেও রাত থেকে ভোর পর্যন্ত তীব্রতা বাড়ছে। এ অবস্থায় শীতজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার (৩ জানুয়ারি) তেঁতুলিয়ায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এরপর পরবর্তী দিনগুলোতে তাপমাত্রা কিছুটা বেড়ে ১২ ডিগ্রির ঘরে উঠেছিল।

মঙ্গলবার সকালে কুয়াশার চাদর থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মিলেছে। তবে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া পর্যবেক্ষকরা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা