ঢাকা , শুক্রবার, ২২ মে ২০২৬ , ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তে কমিশন চেয়ে করা রিট খারিজ করলো হাইকোর্ট মাঝ আকাশে বিমানে বিশৃঙ্খলার মাঝেই ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড় রাজশাহীতে সব ধরনের বাস চলাচল বন্ধ মাথাবিহীন ৭ টুকরো খণ্ডিত মরদেহ উদ্ধারের রহস্য উদঘাটন, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাকের পেছনে পিকআপের ধাক্কা, নিহত ২ ঘণ্টার পর ঘন্টা বসে থাকছেন? ভয়াবহ বিপদের বিষয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা স্পিকারের সঙ্গে ফরাসি রাষ্ট্রদূতের সাক্ষাৎ, মুক্ত বাণিজ্য চুক্তিতে জোর মাদারীপুরে ভাড়া বাসা থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রবৃষ্টির আভাস জুলাইয়ের গ্রাফিতি অপসারণে মেয়রের কোনো নির্দেশনা নেই : চসিক ওয়াশিংটনের ‘কঠোর ৫ দফা’ প্রত্যাখ্যান তেহরানের ‘ঘড়ির কাঁটা দ্রুত এগিয়ে যাচ্ছে’, ইরানকে সতর্কবার্তা ট্রাম্পের কঙ্গোতে ইবোলায় ৮০ জনের মৃত্যু, বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা ডব্লিউএইচওর আ. লীগ নেতার বিরুদ্ধে পাহাড় কেটে মাটি বিক্রির অভিযোগ নাইক্ষ্যংছড়িতে অসুস্থ মা হাতির মৃত্যু, শাবকের কান্না ও আহাজারিতে ভারী লোকালয় দড়ি ছাড়াই ঘুরে বেড়ায় ১৩শ কেজির ‘নেইমার

অর্ধযুগ পর দেখা হবে মা-ছেলের

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ১২:০৬:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ১২:০৬:৪০ অপরাহ্ন
অর্ধযুগ পর দেখা হবে মা-ছেলের
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সে তিনি লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানে তাকে অভ্যর্থনা জানাবেন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং পরিবারের সদস্যরা। অর্ধ যুগের বেশি সময় পর মা-ছেলের এ সাক্ষাৎকে কেন্দ্র করে আবেগঘন পরিবেশ তৈরি হয়েছে।

যুক্তরাজ্যের বিএনপির বিপুলসংখ্যক নেতা-কর্মী বিমানবন্দরের সামনে তাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছেন। এরপর তাকে লন্ডনের বিশেষায়িত হাসপাতাল ‘লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হবে। সেখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা তার চিকিৎসার বিষয়টি দেখভাল করবেন।

দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার দাবি জানিয়ে আসছিল বিএনপি। দলের পক্ষ থেকে এ নিয়ে আন্দোলনও হয়েছে। তবে আওয়ামী লীগ সরকারের সময় এ দাবি উপেক্ষিত ছিল।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর খালেদা জিয়ার মুক্তির পথ সুগম হয়। মুক্তি পাওয়ার পর দলের পক্ষ থেকে তার উন্নত চিকিৎসার প্রস্তুতি শুরু হয়। আজকের এ যাত্রা তার চিকিৎসার দীর্ঘপ্রতীক্ষিত উদ্যোগের অংশ।

বিমানবন্দরে তাকে বিদায় জানাতে বিএনপির নেতাকর্মীরা জড়ো হচ্ছেন। গতকাল সন্ধ্যায় কাতারের আমিরের পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুল্যান্সটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কাতারের আমির তার শারীরিক অসুস্থতার কথা জানতে পেরে এ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‘হানিমুন’-এর জন্য  ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে  কানাডার নারসিসে

‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে