ঢাকা , বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৩:৫৬:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৩:৫৬:০৬ অপরাহ্ন
রানবন্যার বিপিএলে অল্পে গুটিয়ে গেল ঢাকা
রানবন্যার বিপিএলে রান পেল না ঢাকা ক্যাপিটালস। দুর্দান্ত ফর্মে থাকা রংপুর রাইডার্সের বোলিং তোপে দাঁড়াতে পারল না ঢালিউড সুপারস্টার শাকিব খানের দল।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ঢাকা ক্যাপিটালস ১৬.৩ ওভারে মাত্র ১১১ রানে গুটিয়ে যায়।

চার ম্যাচে চারটি জয় পাওয়া রংপুর রাইডার্স টস জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায়। হ্যাটট্রিক হারে পয়েন্ট টেবিলের একদম তলানিতে থাকা ঢাকার শুরুটা ভালো ছিল। লিটনের বদলে এদিন ওপেন করতে নামেন হাবিবুর রহমান সোহান এবং তার সঙ্গী ছিলেন গতকালের নতুন যোগ দেয়া জেসন রয়। এই জুটি ৩ ওভারে ২৮ রান তোলে। ১২ বলে ১৪ রান করে সোহান আকিফ জাভেদের বলে বোল্ড হন।

ভালো খেলছিলেন জেসন রয়, তবে ইনিংস বড় করতে পারেননি। ১২ বলে ১৮ রান করে তিনি শেখ মেহেদীর বলে বোল্ড হন। ঢাকার সংগ্রহ তখন ৬ ওভারে ৫৪ রান। ওয়ান ডাউনে নামা তানজিদ তামিমও ভালো শুরু পেয়েছিলেন, তবে ১৬ বলে ২০ রান করে তিনি বিদায় নেন। এরপর ঢাকার ইনিংসে বিপর্যয় শুরু হয়।

দলীয় ৭০ রানে সাব্বির রহমান (২) কে ফেরান খুশদিল, পরের বলে থিসারা পেরেরাকে শিকার করেন তিনি। ওপেনিং ছেড়ে চার নম্বরে নেমেও বাজে ফর্ম কাটাতে পারেননি লিটন দাস। ১৩ বলে ৯ রান করে নাহিদ রানার শিকারে পরিণত হন। ঢাকার স্কোর তখন ৭৪ রানে ৫ উইকেট।

মোসাদ্দেক এবং আলাউদ্দিন বাবু বিপর্যয় সামাল দেয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ৯৭ রানে মোসাদ্দেক (১২) এবং ৯৮ রানে আমির হামজা (০) বিদায় নেন। ১০৫ রানে আলাউদ্দিন বাবুকে (১৬) নাহিদ রানা এবং ১১১ রানে মুস্তাফিজুর রহমানকে (১) আকিফ জাভেদ ফেরালে ঢাকা অলআউট হয়ে যায়।

রংপুর রাইডার্সের পক্ষে নাহিদ রানা ৪ ওভারে ২১ রানে ৩ উইকেট শিকার করেন। কুশদিল শাহ এবং আকিফ জাভেদ ২টি করে উইকেট শিকার করেন, এছাড়া শেখ মেহেদী, ইফতিখার এবং কামরুল একটি করে উইকেট শিকার করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা