ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানো গোষ্ঠীর সাথে জড়িত শেখ রেহানার ছেলেমেয়ে: দ্য টাইমস

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৪:০২:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৪:০২:৪১ অপরাহ্ন
‘মিথ্যা প্রোপাগান্ডা’ ছড়ানো গোষ্ঠীর সাথে জড়িত শেখ রেহানার ছেলেমেয়ে: দ্য টাইমস
বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের বিরুদ্ধে। এই অভিযোগের তদন্তে টিউলিপ সিদ্দিকের নামও উঠে এসেছে, যিনি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে এবং বর্তমানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী।

টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বিশেষভাবে সম্পত্তি নিয়ে তদন্তের দাবি বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে, বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের কারণে তিনি চাপের মুখে আছেন। এরই মধ্যে, ব্রিটিশ সরকারের দুর্নীতি দমনমন্ত্রী টিউলিপ সিদ্দিকের ভাই রাদওয়ান মুজিব সিদ্দিক এবং বোন আজমিনা সিদ্দিকের রাজনৈতিক প্রোপাগাণ্ডার সাথে যুক্ত থাকার বিষয়টি সামনে এসেছে। এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম দ্য টাইমস এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, তাদের ছড়ানো বেশিরভাগ প্রোপাগাণ্ডা নির্বাচন এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর বিরুদ্ধে। গত বছর, ফেসবুকের মালিক প্রতিষ্ঠান মেটা একটি ভুয়া অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেছিল। এর আগে বিনামূল্যে ফ্ল্যাট পাওয়ার বিষয়টি নিয়ে টিউলিপ সিদ্দিক কিছুটা বিপদে পড়েছেন, এবং এখন তার ভাইবোনদের সাথে রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ যুক্ত হয়েছে।

টিউলিপ সিদ্দিক বর্তমানে ব্রিটেনের সিটি মিনিস্টার হিসেবে নিযুক্ত আছেন এবং তার দায়িত্ব আর্থিক বাজারে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। যদিও লেবার নেতা কিয়ের স্টারমার জানিয়েছেন যে, তিনি টিউলিপ সিদ্দিকের ওপর পূর্ণ আস্থা রাখেন এবং তিনি দুর্নীতিবিরোধী সমস্যাগুলি মোকাবেলা করতে থাকবেন।

উল্লেখযোগ্যভাবে, ২০১৩ সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে প্রকল্পের ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল। এই চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের খালা, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে, এবং এখন তার ভাই-বোনও রাজনৈতিক প্রোপাগাণ্ডা ছড়ানোর অভিযোগে যুক্ত হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম