ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

কঠোর হস্তে সিন্ডিকেট ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহবান হাসনাতের

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৫:০৭:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৫:০৭:১২ অপরাহ্ন
কঠোর হস্তে সিন্ডিকেট ও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের আহবান হাসনাতের
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘সিন্ডিকেট বদল করে এক হাত থেকে অন্য হাতে ক্ষমতা সোপর্দ করা আপনার কাজ নয়। এই সিন্ডিকেট ভাঙার দায়িত্ব নিয়ে আপনি সরকারে এসেছেন। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, দ্রুততম সময়ে সিন্ডিকেট ভেঙে বাজারব্যবস্থায় স্বস্তি ফিরিয়ে আনুন।’

গতকাল বিকেলে ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন’ শীর্ষক ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আয়োজন তরুণদের মধ্যে বিপ্লবী চেতনা ছড়ানোর জন্য বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

হাসনাত বলেন, ‘৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর চার মাস পেরিয়ে গেলেও আমরা কোনো উল্লেখযোগ্য বিচার দেখতে পাইনি। ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের হত্যাকাণ্ড কিংবা ২০১৪, ২০১৮, ২০২৪ সালের নির্বাচনে যেসব কারচুপি হয়েছে, সেগুলোর এখনো কোনো বিচার হয়নি। অন্তর্বর্তী সরকারকে আমরা স্পষ্টভাবে জানাতে চাই—জনগণের আস্থা অর্জন করতে হলে আপনাদের এই বিচারগুলো নিশ্চিত করতে হবে।’

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের রাজনৈতিক ইতিহাস বিভাজনের। কিন্তু তরুণ প্রজন্ম বিভাজন নয়, ঐক্যের মাধ্যমে ফ্যাসিবাদ উৎখাতের প্রত্যয় ব্যক্ত করেছে। প্রবীণ রাজনীতিবিদদের অভিজ্ঞতা এবং তরুণদের সাহসিকতার সম্মিলন ঘটানো এখন জরুরি, নয়তো ২০২৪-পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ অসম্ভব হয়ে পড়বে।’

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘১৫ জানুয়ারির মধ্যে সরকারকে রক্তের মূল্যায়ন করতে হবে, খুনি হাসিনার বিচারের একটি স্পষ্ট বার্তা দিতে হবে এবং প্রক্লামেশন অব জুলাই রেভল্যুশনে জন-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। তা না হলে তরুণ প্রজন্ম চুপ থাকবে না।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক জাহিদ হাসানের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম, রিফাত রশিদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সমন্বয়ক ফারহান হাসান এবং নারী নেত্রী নাবিলা তালুকদার।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা