ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ওসি নেজামকে হেনস্থা: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৬:০৭:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৬:০৭:০৮ অপরাহ্ন
ওসি নেজামকে হেনস্থা: স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
চট্টগ্রামের কোতোয়ালি থানার সাবেক ওসি মোহাম্মদ নেজাম উদ্দীনকে লাঞ্চিত ও মারধরকারী স্বেচ্ছাসেবক দলের নেতা শহীদুল ইসলাম শহীদকে তার দলের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে। শহীদ চট্টগ্রাম নগরীর চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ছিলেন।

মঙ্গলবার দুপুরে নগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচএম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু এ সিদ্ধান্ত ঘোষণা করেছেন, যা একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে, শহীদুল ইসলাম শহীদকে প্রাথমিক সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।

এ ঘটনায় জানা যায়, সোমবার দুপুরে নগরের পাঁচলাইশ থানার পাসপোর্ট অফিস সংলগ্ন এলাকায় পুলিশ কর্মকর্তা নেজাম উদ্দীনকে দেখতে পান চকবাজার থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল ইসলাম শহীদ এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ কয়েকজন নেতা-কর্মী। এক পর্যায়ে তারা নেজামের কলার ধরে তাকে টেনে-হিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলেন এবং মারধর করেন। পরে পুলিশ নেজাম উদ্দীনকে পাঁচলাইশ থানা-পুলিশ হেফাজতে নিয়ে আসে।

এদিকে, শহীদুল ইসলাম শহীদ তার ফেসবুক আইডিতে লাইভ করেন এবং ‘ওসি নেজামকে ধরছি' লিখে একটি স্ট্যাটাস দেন। এই খবরে পাঁচলাইশ থানার সামনে শতাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী জড়ো হন এবং নেজামকে গ্রেপ্তার করার দাবিতে বিক্ষোভ শুরু করেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা