ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ট্রামি’

  • আপলোড সময় : ২৩-১০-২০২৪ ১২:২৩:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-১০-২০২৪ ১২:২৩:৫২ অপরাহ্ন
ফিলিপিন্সের দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ট্রামি’
ফিলিপিন্সের পূর্ব উপকূলে গ্রীষ্মমণ্ডলীয় শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ট্রামি’ ধেয়ে আসছে, যা বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালের মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে। এর ফলে দেশটির সব সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যের আবহাওয়া দফতর ‘পাগ-আসা’ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি অরোরা প্রদেশের কাসিগুরান শহর থেকে ২০০ কিলোমিটার (১২৪ মাইল) দূরে অবস্থান করছে এবং এটি ঘণ্টায় ৮৫ কিলোমিটার গতিতে ঘুরপাক খাচ্ছে। 

ফিলিপিন্সের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র সরকারি সংস্থাগুলোকে আগামী দিনের বৃষ্টিপাতের পরিমাণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার নির্দেশ দিয়েছেন এবং ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলেছেন। তিনি সংবাদ সম্মেলনে বলেন, “সবচেয়ে খারাপ সময় এখনও আসতে বাকি। পানির পরিমাণ নজিরবিহীনভাবে বাড়ছে, আমাদের এটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা উচিত।”

মঙ্গলবার, ‘ট্রামি’র প্রভাবে কেন্দ্রীয় রাজ্য বিকোলে ভারি বৃষ্টিপাত হয়েছে, যার ফলে বন্যার পানি বাড়ির ছাদের উচ্চতায় পৌঁছে গেছে। স্থানীয় দুর্যোগবিষয়ক প্রধান সেড্রিক ডেপ জানিয়েছেন, নদীগুলো উপচে পড়ার ফলে আকস্মিক বন্যার সৃষ্টি হয়েছে এবং মাত্র ২৪ ঘণ্টায় দুমাসের মতো বৃষ্টিপাত হয়েছে।

এদিকে, মাসবাতে প্রদেশের পালানাস শহরে একটি গাছের শাখা ভেঙে একজনের মৃত্যু ও পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে, এছাড়া সাতজন নিখোঁজ রয়েছে। আবহাওয়া অধিদফতর ঘূর্ণিঝড়ের কারণে উপকূলীয় শহরগুলোতে শক্তিশালী বাতাস ও ভারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন