ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

রিজার্ভ চুরি: সিআইডিকে দ্রুত প্রতিবেদন জমার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৬:২৩:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৬:২৩:০২ অপরাহ্ন
রিজার্ভ চুরি: সিআইডিকে দ্রুত প্রতিবেদন জমার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার
বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-কে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসর) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (৭ জানুয়ারি) পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ও সিআইডি কার্যালয় পরিদর্শন শেষে তিনি এই নির্দেশনা দেন। এ সময় তিনি জানান, "জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের মধ্যে প্রথমে ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে নিয়োগ দেওয়া হবে এবং পরবর্তীতে এ সংখ্যা আরও বাড়ানো হবে। অন্যান্য মন্ত্রণালয়ও তাদের পুনর্বাসনের উদ্যোগ নেবে।"

তিনি আরও বলেন, "আহতদের সমস্যার ধরন অনুযায়ী তাদের কাজের ব্যবস্থা করতে হবে।"

এছাড়া, এক হাজার শিক্ষার্থীকে ট্রাফিক ডিউটিতে নিয়োগের জন্য প্রস্তাব পাঠানো হয়েছিল, যার মধ্যে এখন পর্যন্ত ৪০০ জনকে নিয়োগ করা হয়েছে। এই প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের নিয়োগের জন্যও প্রস্তাব পাঠানো হয়েছিল, তবে সাড়া আশানুরূপ পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের জন্য ট্রাফিক ডিউটির সময় কম রাখা হয়েছে, যাতে তাদের পড়াশোনার ক্ষতি না হয়, এবং তাদের সম্মানিও দেওয়া হচ্ছে।

এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, "৫ আগস্টের পর অনেকেই দেশ ত্যাগ করেছেন, তবে সরকার গঠনের পর যারা দেশ ছেড়েছেন, তাদের বিষয়ে তদন্ত চলছে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা