ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বাংলাদেশে বিনিয়োগে স্থিতিশীল পরিবেশে রয়েছে: নিকোলা বিয়ার

  • আপলোড সময় : ০৭-০১-২০২৫ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০১-২০২৫ ০৬:৩৩:৫৭ অপরাহ্ন
বাংলাদেশে বিনিয়োগে স্থিতিশীল পরিবেশে রয়েছে: নিকোলা বিয়ার
বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের জন্য স্থিতিশীল পরিবেশ রয়েছে বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার। তিনি তিন দিনের সফরে বাংলাদেশে এসে মঙ্গলবার (৭ জানুয়ারি) পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সাথে কথা বলেন।

নিকোলা বিয়ার তার প্রথম বাংলাদেশ সফর উল্লেখ করে বলেন, "বাংলাদেশকে এই অঞ্চলে একটি শক্তিশালী জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে ইউরোপীয় ইউনিয়ন শক্ত হাতে কাজ করবে।"

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "নির্বাচন ও রাজনৈতিক পরিস্থিতি বাংলাদেশের জনগণের ওপর নির্ভর করবে। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।"

ইইউ ইনভেস্টমেন্ট ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট আরও জানান, তারা বাংলাদেশে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তা পর্যালোচনা করবেন।

এই সফরে তার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া, তিনি জ্বালানি ও বিদ্যুৎ উপদেষ্টা মুহাম্মদ ফজলুল কবির খান, বন পরিবেশ ও জলবায়ু উপদেষ্টা রিজওয়ানা হাসান, এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

নিকোলার সফরে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সঙ্গেও বিশেষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা