ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

উত্তরায় যৌথবাহিনীর অভিযান, ‘শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা’আলতাফ আটক

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৩৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৩৩:২৬ অপরাহ্ন
উত্তরায় যৌথবাহিনীর অভিযান, ‘শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা’আলতাফ আটক
 রাজধানীর উত্তরায় অভিযান চালিয়েছে যৌথবাহিনীর সদস্যরা। অভিযানে উত্তরার বাইদা বস্তি থেকে পাঁচ সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী আলতাফ হোসেনকে আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ৫ আগস্ট সরকার পতনের পর এই আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। অভিযানে উদ্ধার হয় বেশ কিছু দেশি অস্ত্র। পাওয়া গেছে ৪টি জার্মান শেফার্ড।উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদা বস্তির ২৩ নম্বর ঘরে পাওয়া ৪টি শেফার্ডের মালিক আলতাফ। ধারণা করা হচ্ছে, আত্মরক্ষার জন্যই এদের সঙ্গে রাখতেন আলতাফ।অভিযোগ আছে, অস্ত্র, মাদক কারবারি থেকে শুরু করে কিশোর বখাটে চক্র গড়ে উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন এই ব্যক্তি। বেশ কিছু দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন। তবে মঙ্গলবার রাতের অভিযান থেকে রক্ষা পাননি তিনি।

উত্তরা ক্যাম্প কমান্ডার লে. কর্নেল মাহবুব বলেন, ‘ঠোঁট কাটা আলতাফ, যে আলতাফ নামে পরিচিত এলাকাতে। প্রায় তিন সপ্তাহ পর বস্তির এই আস্তানায় আসেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে অভিযান চালিয়ে আটক করা হয়।’
সেনাবাহিনী বলছে, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এই আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র।লে. কর্নেল মাহবুব বলেন, ‘উত্তরা পূর্ব থানাসহ বিভিন্ন থাকা থেকে যে অস্ত্রগুলো লুট হয় সেগুলোর একটি অংশ এই বস্তি এলাকায় থাকার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আলতাফের বিরুদ্ধে ১০টি মামলা রয়েছে। যেখানে অস্ত্র ও মাদকের মামলাও আছে।’উত্তরাকে সন্ত্রাস মুক্ত করতে এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা