ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

ভারতীয় ভূখণ্ডের ৫ কিলোমিটার দখলে নিয়েছে বাংলাদেশ? যা বলছে বিএসএফ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১১:২০:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:২০:৫৪ পূর্বাহ্ন
ভারতীয় ভূখণ্ডের ৫ কিলোমিটার দখলে নিয়েছে বাংলাদেশ? যা বলছে বিএসএফ
গত বছরের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে ঢাকা ও দিল্লির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এই সম্পর্কের উত্তেজনার প্রভাব সীমান্ত এলাকাতেও কিছুটা দৃশ্যমান হয়েছে। সম্প্রতি একটি খবর ছড়িয়ে পড়ে, যাতে দাবি করা হয় বাংলাদেশ সীমান্তবর্তী ভারতের ৫ কিলোমিটার এলাকা দখল করেছে। তবে এ খবর ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিএসএফের সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার এক বিবৃতিতে এ ধরনের খবরকে "ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন" বলে অভিহিত করা হয়েছে। তারা দাবি করেছে, সীমান্তে দীর্ঘদিন ধরে স্থাপিত আন্তর্জাতিক সীমানা ও রেফারেন্স পিলারের কোনো পরিবর্তন হয়নি।

বিবৃতিতে আরও বলা হয়, "পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার রাংঘাট গ্রামের সীমান্ত এলাকাটি স্পষ্টভাবে চিহ্নিত এবং কোদালিয়া নদীই আন্তর্জাতিক সীমানা হিসেবে কাজ করে। বিএসএফ ও বিজিবি তাদের নিজ নিজ তীর ধরে নিয়মিত টহল দিয়ে আসছে। কোনো নতুন ভূখণ্ড দখলের ঘটনা ঘটেনি।"

প্রতিবেদনে উল্লেখ করা হয়, বিজিবি সদস্যদের মোটরচালিত নৌকা এবং এটিভি ব্যবহার করে সীমান্তে ২৪ ঘণ্টা টহলের খবরও অস্বীকার করেছে বিএসএফ। তাদের দাবি, এসব খবর "মনগড়া গল্প ছাড়া কিছুই নয়।"

বিএসএফের বক্তব্য অনুযায়ী, ওই এলাকা চোরাচালান ও অনুপ্রবেশের জন্য ঝুঁকিপূর্ণ। এসব কার্যকলাপ প্রতিরোধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে, যার ফলে অনুপ্রবেশের চেষ্টা এখন ন্যূনতম পর্যায়ে নেমে এসেছে।

বিএসএফের দাবি, "ভারতীয় ভূখণ্ডের এক ইঞ্চিও দখল হয়নি বা ভবিষ্যতেও হবে না।" তাদের মতে, বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী ১৯৭৫ সালের ‘ভারত-বাংলাদেশ সীমান্ত নির্দেশিকা’ অনুসারে দায়িত্ব পালন করছে এবং সীমান্তের অখণ্ডতা রক্ষায় সচেষ্ট রয়েছে।

বিএসএফ সতর্ক করে বলেছে, "ভূখণ্ড দখলের মিথ্যা ও বানোয়াট দাবিগুলো দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার জন্য প্রচারিত হতে পারে।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা