ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

৩২ বছর গোসল করেননি, যে সাধু

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১১:২৫:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:২৫:১৬ পূর্বাহ্ন
৩২ বছর গোসল করেননি, যে সাধু
ভারতে চলছে কুম্ভমেলা। আর প্রয়াগরাজে এই মহাকুম্ভে যোগ দিয়েছেন হাজারো নাগা সন্ন্যাসী। নিজেদের শিবিরে ধুনো জ্বেলে জপ, তপ, ধ্যানে নিমগ্ন অনেকে।এসবের মধ্যে এই বছর মহাকুম্ভের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন গঙ্গাপুরী মহারাজ, ওরফে ছোটু বাবা। তাকে দেখে কেউ ছবি তুলতে চাইছেন, কেউ থমকে দাঁড়িয়ে পড়ছেন কিছুক্ষণ। তাকে দেখলেই অসংখ্য মানুষের ভিড় ঘিরে ধরছে আর তাই বেশিরভাগ সময় তিনি নিজের তাবুতে লুকিয়ে থাকছেন অথবা গঙ্গার তীরে নির্জনে সাধনা করছেন।

জুনা আখড়ার নাগা সাধক এই গঙ্গাপুরী মহারাজ নাগা সন্ন্যাসীদের মধ্যে সবচেয়ে গৌরবময় আসামের কামাখ্যা পীঠের সঙ্গে যুক্ত। সবাই এই কুম্ভমেলায় পুণ্যার্জনের জন্য গঙ্গায় স্নান করত আসছেন, কিন্তু গঙ্গাপুরী মহারাজ এখানেও স্নান করবেন না।চেহারায় পাঁচ-ছয় বছরের শিশুর মত দেখতে গঙ্গাপুরী মহারাজ দীর্ঘ ৩২ বছর ধরে গোসল করেননি। তার উচ্চতা মাত্র ৩ ফুট ৮ ইঞ্চি, অর্থাৎ ৪ ফুটের কাছাকাছি। কিন্তু তার বয়স সাতান্ন বছর। তার এই কম উচ্চতার কারণে তাকে অনেকেই ছোটু বাবা বলে ডাকেন।

গঙ্গাপুরী মহারাজ নিজেই জানিয়েছেন তার এই কম উচ্চতা তার দুর্বলতা নয়, বরং শক্তি। এ কারণেই তাকে দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন।একটি সংকল্পের কারণে তিনি ৩২ বছর ধরে গোসল করেননি। কিন্তু কী সেই সংকল্প, তা কাউকেই প্রকাশ করেননি তিনি।গঙ্গাপুরী মহারাজ জানান, তার সংকল্প পূর্ণ হলে প্রথমেই তিনি শিপ্রা নদীতে স্নান করবেন।তিনি বলেন, শরীরের থেকে অন্তরকে পবিত্র রাখা গুরুত্বপূর্ণ।
অন্যান্য নাগা সন্ন্যাসীদের থেকে দূরে নির্জনে তন্ত্র সাধনা করেন তিনি, অনেক সময় শ্মশানেও ধ্যান করেন ছোট বাবা।

 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা