ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশে বড় রদবদল দরিদ্রদের জন্য এক লাখ ফ্ল্যাট বানাবে সরকার রামপুরার দুজনকে হত্যায় ডিএমপির সাবেক কমিশনারসহ তিনজনের মৃত্যুদণ্ড আজ থেকে চালু ভারতের টুরিস্ট ভিসা, আবেদন যেভাবে হামে আরও ৬ জনের মৃত্যু ‘বাংলাদেশ ফার্স্ট’, সব অর্জন দেশের মানুষের জন্য: সংসদে প্রধানমন্ত্রী বাংলাদেশকে ১১০ কোটি ডলার জরুরি সহায়তা দেবে বিশ্বব্যাংক বিদেশ সফর ‘সফল’, প্রধানমন্ত্রীকে সংসদে ধন্যবাদ প্রথম বিদেশ সফর শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ভেনেজুয়েলায় ভূমিকম্প : ৯২০ জনের মরদেহ উদ্ধার, নিখোঁজ ৫০ হাজারের অধিক কাঁটাবনে বহুতল ভবনে আগুনে ২ জনের মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত ১৬৪, এই সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যাওয়ার শঙ্কা বিরোধী দলের মধ্যেই ফ্যাসিবাদী মানসিকতা দেখা যাচ্ছে: রিজভী বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে: স্বরাষ্ট্রমন্ত্রী তিস্তা ও নদী ব্যবস্থাপনায় চীনের সহযোগিতা চান প্রধানমন্ত্রী চীনা বিনিয়োগকারীদের প্রধানমন্ত্রীর আহ্বান ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৩২ জনের মরদেহ উদ্ধার, আহত ৭০০ কুমিল্লায় মুফতি ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা নকআউটের স্বপ্ন নিয়ে ব্রাজিলের মুখোমুখি স্কটল্যান্ড

বডি শেমিং নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন দীঘি

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১১:৩৪:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:৩৪:১৬ পূর্বাহ্ন
বডি শেমিং নিয়ে তিক্ত অভিজ্ঞতা জানালেন দীঘি
ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা প্রার্থনা ফারদিন দীঘি একসময় প্রচুর বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন। অসুস্থতার কারণে ওজন বৃদ্ধি ও শারীরিক স্থূলতা নিয়ে সমালোচকদের নানান মন্তব্য তাকে মানসিকভাবে প্রভাবিত করেছিল। তবে দিঘী হাল ছাড়েননি। নিজের ফিটনেস ফেরাতে তিনি কঠিন পরিশ্রম চালিয়ে গেছেন এবং লক্ষ্য অর্জনে অঙ্গীকারবদ্ধ থেকেছেন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিঘী তার অতীতের কঠিন সময় ও বডি শেমিংয়ের তিক্ত অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি জানান, বডি শেমিং যে কোনো ব্যক্তিকে ট্রমা ও হতাশায় ফেলে দিতে পারে। অথচ মানুষ এটি নিয়ে ভাবেন না এবং অন্যের শরীর নিয়ে অবিবেচক মন্তব্য করে বসেন।

দীঘির ভাষায়, “যে মানুষটার বডি শেমিং করা হচ্ছে, সে আদৌ এটি কতটা সিরিয়াসলি নিচ্ছে বা এটি তাকে কতটা মানসিকভাবে আঘাত করছে, সেটা না ভেবেই আমরা মন্তব্য করি। হতে পারে, সে ইতিমধ্যে অনেক ট্রমা বা হতাশার মধ্য দিয়ে যাচ্ছে।”

একসময় বডি শেমিং নিয়ে নিজে হতাশায় ডুবে গিয়েছিলেন জানিয়ে দীঘি বলেন, “অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে। অসুস্থতার কারণে ডায়েট বা জিম করা সম্ভব হয়নি। তখন মোটা হয়ে গিয়েছিলাম। যখন ঠিক করলাম শরীর ঠিক করতেই হবে, তখন কোভিড এসে পড়ল। এরপর ওষুধের স্টেরয়েডের কারণে শরীর আরও ভারী হয়ে গেল। তখন নিজের ওপর নিয়ন্ত্রণ হারানোর মতো মনে হচ্ছিল।”

এই সময়টায় নিজেকে নতুন করে গড়ে তোলার জন্য প্রচুর মানসিক ও শারীরিক পরিশ্রম করতে হয়েছে দীঘিকে। যদিও একসময় মনে হয়েছিল তিনি আর পারবেন না, তবুও থেমে থাকেননি।

শিশুশিল্পী হিসেবে একসময় জনপ্রিয় ছিলেন দীঘি। বর্তমানে তিনি পুরোদস্তুর নায়িকা। অভিনয়ে প্রশংসা কুড়ালেও সোশ্যাল মিডিয়ায় টিকটক বা রিল ভিডিও বানানো নিয়ে প্রায়ই সমালোচনার মুখে পড়েছেন। তবে বডি শেমিং তাকে যেভাবে মানসিকভাবে আঘাত করেছিল, সেই সময়কে তিনি এখন পেছনে ফেলে এগিয়ে গেছেন এবং তার অভিজ্ঞতা দিয়ে অন্যদের সচেতন করতে চেয়েছেন।

কমেন্ট বক্স