ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

পঞ্চগড়ে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১১:৫০:১২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১১:৫০:১২ পূর্বাহ্ন
পঞ্চগড়ে ২৫ লাখ টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
পঞ্চগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পুলিশের যৌথ টাস্কফোর্স অভিযানে ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মীরগড় সীমান্তের মেইন পিলার ৪২২ এলাকার বাংলাদেশের ভেতর থেকে এই মূর্তিটি উদ্ধার করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে বিজিবি, পুলিশের পাশাপাশি একজন ম্যাজিস্ট্রেটও অংশগ্রহণ করেন। ডোকরোপাড়া এলাকা থেকে বস্তাবন্দী অবস্থায় ২৪.৫ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তিটি উদ্ধার করা হয়। এ সময় নুরুজ্জামান হোসেন (৬০) নামে একজনকে আটক করা হয়, যিনি পঞ্চগড়ের অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।

পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনিরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কষ্টিপাথরের মূর্তিসহ চক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত মূর্তির বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

উদ্ধার হওয়া মূর্তি ও আটক ব্যক্তিকে আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে বিজিবি জানায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা