ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী

আতঙ্কের আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক মিসাইল

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:০২:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:০২:১৪ অপরাহ্ন
আতঙ্কের আরেক নাম উত্তর কোরিয়ার নতুন হাইপারসনিক মিসাইল
উত্তর কোরিয়া নতুন ধরনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী যখন সিউলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই এই মিসাইল পরীক্ষা করে পিয়ংইয়ং। এ বিষয়ে সংবাদমাধ্যম এবিসি নিউজ জানিয়েছে, শব্দের চেয়ে ১২ গুণ বেশি গতিতে চলতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র রাডারের নজর এড়িয়ে নিমিষেই শত্রুপক্ষের টার্গেট ধ্বংস করতে পারে।

১৫০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে মিসাইলটি কোরীয় উপদ্বীপের সমুদ্রসীমায় আঘাত হানে। কার্বন ফাইবারের তৈরি এই ক্ষেপণাস্ত্র একদিকে মজবুত, অন্যদিকে হালকা হওয়ায় কার্যকারিতা এবং নির্ভুলতা বাড়াতে সহায়ক। বিশেষজ্ঞদের মতে, এমন অত্যাধুনিক প্রযুক্তি তৈরি বেশ জটিল এবং এর জন্য বিশেষ উপাদানের প্রয়োজন।

পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ অঙ্কিত পানডে উল্লেখ করেছেন, উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরেই এই প্রযুক্তি নিয়ে কাজ করছে। ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের প্রেসিডেন্ট ইয়াং মু-জিন জানান, এত উন্নত ক্ষেপণাস্ত্র প্রযুক্তি কেবল রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের কাছেই রয়েছে। পিয়ংইয়ং কীভাবে এ প্রযুক্তি অর্জন করল তা নিয়ে জল্পনা চলছে, এবং রাশিয়ার সহায়তার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উল্লেখযোগ্য হলো, হাইপারসনিক মিসাইল শব্দের চেয়ে কয়েকগুণ দ্রুত চলতে পারে, যা রাডারে সনাক্ত করা এবং ধ্বংস করা কঠিন করে তোলে। এর ফলে উত্তর কোরিয়ার সামরিক শক্তি নিয়ে পশ্চিমা দেশগুলো নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে।

কমেন্ট বক্স
‘অন্তঃস্বত্ত্বার প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’

‘অন্তঃস্বত্ত্বার প্রসববেদনা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন’