ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৩৮:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৩৮:৪৩ অপরাহ্ন
বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল
মহান মুক্তিযুদ্ধের সময় শহীদদের সংখ্যা নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছেন হাইকোর্ট। বুধবার (৩০ অক্টোবর) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই রায় প্রদান করেন। 

আদালত তার রায়ে বলেন, "কারও বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হয়। এ মামলা দায়েরের ক্ষেত্রে মন্ত্রণালয়ের কোনো অনুমতি ছিল না।"

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়াও শুনানিতে অংশগ্রহণ করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, এবং অ্যাডভোকেট জাকির হোসেন।

মামলাটি ২০১৫ সালের ডিসেম্বরে দায়ের করা হয়, যখন খালেদা জিয়া জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক সভায় মন্তব্য করেছিলেন যে মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে "অনেক বিতর্ক রয়েছে।" এই বক্তব্যের কারণে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিমের আদেশে তদন্তের জন্য শাহবাগ থানাকে নির্দেশ দেয়া হয়েছিল, তবে আদালত উল্লেখ করে যে, দণ্ডবিধির ১২৩(ক) ধারায় রাষ্ট্রদ্রোহ মামলা করতে হলে সরকারের অনুমোদন থাকা আবশ্যক। এই অনুমোদন না থাকায় আদালত মামলাটি বাতিল করে।

প্রসঙ্গত, ১৯৯১ সালে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে আন্দোলন গড়ে ওঠে। সেই সময় বিএনপি সরকার জাহানারা ইমামসহ ২৪ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করে। আওয়ামী লীগ ক্ষমতায় এলে ১৯৯৬ সালে জাহানারা ইমামসহ অন্যদের বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা প্রত্যাহার করা হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা