ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মোটরবাইক, ফ্রিজ, এসি শিল্পে কর বাড়াল সরকার, বাড়তে পারে দাম

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ১২:৪০:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ১২:৪০:৫৪ অপরাহ্ন
মোটরবাইক, ফ্রিজ, এসি শিল্পে কর বাড়াল সরকার, বাড়তে পারে দাম
খুচরা যন্ত্রাংশসহ পূর্ণাঙ্গ ফ্রিজার, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, মোটরসাইকেল ও কম্প্রেসার তৈরির শিল্প প্রতিষ্ঠানের আয়ের ওপর কর হার বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই খাতের ব্যবসায়িক আয়ের ওপর এখন থেকে ২০ শতাংশ কর দিতে হবে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কেবল এই শিল্প খাতে ব্যবসা থেকে অর্জিত আয়ের ওপর করহার ২০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এতদিন এ ধরনের শিল্প প্রতিষ্ঠানগুলো তাদের আয়ের ওপর ১০ শতাংশ কর প্রদান করছিল।

কর বৃদ্ধির এই সিদ্ধান্তের ফলে দেশীয় বাজারে মোটরসাইকেল, ফ্রিজ, এসি এবং কম্প্রেসারের দাম বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় এটি সরাসরি পণ্যের মূল্যে প্রভাব ফেলতে পারে।

সংশ্লিষ্ট একজন শিল্পোদ্যোক্তা জানান, "উৎপাদনের ওপর কর বৃদ্ধি সরাসরি পণ্যের দামে চাপ সৃষ্টি করবে। স্থানীয় শিল্পকে উৎসাহিত করতে সরকার যদি করহার স্থিতিশীল রাখতো, তাহলে বাজার প্রতিযোগিতায় সুবিধা পাওয়া যেত।"

সরকারের এই পদক্ষেপ দেশীয় শিল্পের জন্য একদিকে রাজস্ব বাড়াবে, অন্যদিকে তা বাজারে প্রতিযোগিতার জন্য চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা