ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ , ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের তদন্ত এগোচ্ছে: প্রসিকিউটর তামিম পেঁয়াজ উৎপাদনে দেশ এখন ‘স্বয়ংসম্পূর্ণ’, আমদানির প্রয়োজন নেই: ডিএই প্রধানমন্ত্রীর সাথে কাল দুপুরে সাক্ষাৎ করবে এনসিপি, থাকবেন নাহিদ ইসলামসহ চার নেতা বিদেশে ৮৪ বাংলাদেশ মিশনে সন্তানদের শিক্ষা ভাতার নতুন সিলিং কপ-৩১ সম্মেলনে প্রায় ৬০ মিলিয়ন ডলারের শর্তহীন অর্থায়ন নিশ্চিত করেছে বাংলাদেশ: সাইমুম পারভেজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক: আইনমন্ত্রী মুক্তিযুদ্ধ থেকে ২৪’র গণঅভ্যুত্থান পর্যন্ত সশস্ত্র বাহিনী জনগণের পক্ষে ভূমিকা রেখেছে: প্রধানমন্ত্রী আ. লীগ নিষিদ্ধে সরকার-বিরোধীদল ঐকমত্যে সিদ্ধান্ত নেবে: মীর শাহে আলম রাঙামাটিতে সেনাবাহিনী-জেএসএস গোলাগুলি গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ নারায়ণগঞ্জে ফ্ল্যাটে আগুনে স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩ মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র: প্রধানমন্ত্রী সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ইনজুরি শঙ্কা তবুও একটানা খেলতে চান নাহিদ রানা

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০১:২০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০১:২০:৪২ অপরাহ্ন
ইনজুরি শঙ্কা তবুও একটানা খেলতে চান নাহিদ রানা
অভিষেকের পর থেকে ওয়ার্কলোড ম্যানেজ করে খেলানো হচ্ছে পেসার নাহিদ রানাকে, আর এর ফলও পাচ্ছেন নিয়মিত। বিপিএলে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে জয়ের পর তিনি নিজেই জানিয়েছেন, ইনজুরি শঙ্কা থাকলেও একটানা ম্যাচ খেলার মতো প্রস্তুতি তার আছে। গতির ঝড় তুলে ক্রিকেট বিশ্বে আলোচিত এই পেসার নিজেকে মনে করেন সাধারণ মানুষ হিসেবে।

জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটে খেলা নাহিদ রানা চলমান বিপিএলে রংপুরের জার্সিতে ৫ ম্যাচে ৯ উইকেট নিয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে আছেন উইকেট শিকারের তালিকায়। তার এই সাফল্য তার দুর্দান্ত ফর্মের প্রমাণ। রানা জানিয়েছেন, তার সাফল্যের পেছনে মূলত বিসিবির দেওয়া ওয়ার্কলোড ম্যানেজমেন্ট। তিনি বলেন, "ছোট ছোট জিনিস নিয়ে আমি বেশি মনযোগী থাকি। রংপুর দলের কোচ ও ম্যানেজমেন্ট আমাকে ফিট থাকতে সাহায্য করে। আমার সেরাটা মাঠে দেয়ার চেষ্টা করছি।"

অভিষেকের পর থেকে নিয়মিত বিশ্রাম দেয়া হলেও বিপিএলে তিনি খেলছেন। যদিও পেসার হিসেবে ইনজুরির ঝুঁকি থাকেই, তবে প্রস্তুত থাকা এবং বিসিবির ফিজিওর সঙ্গে নিয়মিত যোগাযোগ তাকে মাঠে সাফল্য এনে দিয়েছে। তিনি বলেন, "ক্রিকেট খেলতে আসলে ইনজুরিতে পড়বই। আমি ফিটনেস মেইন্টেইন করছি, কোচরা যে শিডিউল দিয়েছে, সেই অনুযায়ী কাজ করছি।"

বিশ্ব ক্রিকেটে গতির ঝড় তুলতে সক্ষম হলেও, নিজেকে সাধারণ মানুষ হিসেবেই দেখেন নাহিদ। বাইরের আলোচনায় কান দিতে চান না তিনি। "মানুষ যদি আমার প্রশংসা করে, তা শুনতে ভালো লাগে, তবে আমি এসব থেকে দূরে থাকার চেষ্টা করি," বলেন রানা। "আমি নিজেকে তারকা মনে করি না। আমি আপনাদের মতো সাধারণ মানুষ।"

মিরপুরে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ৪ উইকেট নিয়ে প্রথম ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন নাহিদ রানা। এরপর ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ৩ উইকেট শিকার করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম

২০৩১ বিশ্বকাপের একটি সেমিফাইনাল বাংলাদেশে চান তামিম