ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন শুরু: ইসরাইল

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৪৮:৫৭ অপরাহ্ন
নতুন হিজবুল্লাহ প্রধানের কাউন্টডাউন শুরু: ইসরাইল
ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত হিজবুল্লাহর নতুন প্রধান নাঈম কাসেমের মেয়াদ নিয়ে সংশয় প্রকাশ করেছেন এবং তাকে হত্যার হুমকি দিয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ পোস্ট দিয়ে গ্যালান্ত উল্লেখ করেন, “সাময়িক নিয়োগ, দীর্ঘদিনের জন্য নয়” এবং আরও লেখেন, “কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে।” এতে হিজবুল্লাহর নতুন প্রধানের স্থায়িত্ব নিয়ে ইসরাইলের আক্রমণাত্মক মনোভাব প্রকাশ পায়।

হিজবুল্লাহ গতকাল (মঙ্গলবার) ৭১ বছর বয়সী নাঈম কাসেমকে তাদের নতুন প্রধান হিসেবে ঘোষণা করে। কাসেম সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য এবং এর আগে উপ-প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি হাসান নাসরুল্লাহের উপদেষ্টা এবং সংগঠনের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রীর পোস্টের পাশাপাশি ইসরাইলের দাফতরিক আরবি ভাষার অ্যাকাউন্ট থেকেও এক্সে বলা হয় যে, যদি কাসেম তার পূর্বসূরি নাসরুল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের পথ অনুসরণ করেন, তাহলে তার মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে এবং হিজবুল্লাহর সামরিক শক্তি ধ্বংস করা ছাড়া ইসরাইলের কাছে কোনো সমাধান নেই।

নাঈম কাসেমের নতুন দায়িত্বের এই সময়ে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা আরও বাড়ছে বলে বিশ্লেষকদের ধারণা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন