ঢাকা , বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে লিটার প্রতি জেট ফুয়েলের দাম বাড়ল ৯০ টাকা চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে ডুবে কলেজশিক্ষার্থীর মৃত্যু মানহানি মামলায় ইনু-মেনন-মানিকের জামিন মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে কলম্বিয়ায় ৯০ সেনা নিহতের ঘটনায়ও কেন যুক্তরাষ্ট্রের নাম আসছে আসাদগেট-শ্যামলীতে সব ক্লিনিক পরিদর্শন, অনিয়মে ছাড় নয় : স্বাস্থ্যমন্ত্রী চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর জুলাই যোদ্ধাদের দায়মুক্তির অধ্যাদেশগুলো আমরা গ্রহণ করব: সালাহউদ্দিন ‘ট্রাম্প, তোমাকে বরখাস্ত করা হলো’ ব্রাহ্মণবাড়িয়ায় চোখে ফোনের ফ্লাশলাইটের আলো পড়া নিয়ে দ্বন্দ্বে যুবক নিহত এক বছর আটকে রাখার পর ফিলিস্তিনি শিক্ষার্থীকে মুক্তি দিতে বাধ্য হলো যুক্তরাষ্ট্র ফেসবুকে কনটেন্ট দিলেই মাসে আয় ৩ হাজার ডলার, মানতে হবে কিছু শর্ত ঈদের সাত দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে ব্যাংক-অফিস-আদালত পাবনায় দু’পক্ষের সংঘর্ষে গৃহবধূ নিহত দুর্ঘটনা দেখে থেমেছিলেন ৬ বন্ধু, পেছন থেকে বাসের ধাক্কায় ২ জনের মৃত্যু প্রয়োজনে বিয়ে বাড়ির গহনা বহনে নিরাপত্তা দেবে পুলিশ নিউইয়র্ক বিমানবন্দরের রানওয়েতে প্লেন ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ গায়ে হলুদের আনন্দ শেষ না হতেই বরের মৃত্যু, স্তব্ধ পরিবার বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সর্বনিম্নে স্বর্ণের দাম

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৩:০৮:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৩:০৮:৩৬ অপরাহ্ন
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়ার আপিল শুনানি বৃহস্পতিবার পর্যন্ত মুলতবি
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ। ওইদিন রাষ্ট্রপক্ষ ও দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে।আজ বুধবার (৮ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন।খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা জানান, জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই।

আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দূরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে। ট্রাস্টের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের কোনো সম্পর্ক নেই।এর আগে, গত ১১ নভেম্বর জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের সাজার বিরুদ্ধে খালেদা জিয়ার লিভ টু আপিল মঞ্জুর করেন আপিল বিভাগ। এরও আগে, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে, এ মামলার অন্য পাঁচ আসামির প্রত্যেককে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়।

এরপর বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেন খালেদা জিয়া। পরে ২০১৮ সালের ৩০ অক্টোবর বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ তার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ডাদেশ দেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের অবস্থা উন্নতির দিকে