ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৩:১৭:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৩:১৭:৫২ অপরাহ্ন
ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন আসিফ মাহমুদ
১৪ বছর আগে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ১৪ বছরের কিশোরী ফেলানী খাতুনের পরিবারের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার দুপুরে তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

২০১১ সালের ৭ জানুয়ারি, ফেলানীর লাশ কাঁটাতারে ঝুলতে দেখা যায় কুড়িগ্রামের অনন্তপুর সীমান্তে। এটি তখন দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয় এবং ব্যাপক আলোচনার সৃষ্টি করে। তবে এই ঘটনার আজও কোনো বিচার হয়নি।

ফেলানীর মৃত্যুবার্ষিকীতে গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা একটি সমাবেশ আয়োজন করে। সেখানে ফেলানীর বাবা নূর ইসলাম এই হত্যার বিচারের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। ফেলানীর মা জাহানারা বেগম বলেন, "আমার মেয়ে তিন ঘণ্টা জীবিত ছিল, কিন্তু কেউ সাড়া দেয়নি। যদি বিচার হতো, তাহলে আর কোনো মা তার সন্তানের লাশ কাঁটাতারের মধ্যে ঝুলতে দেখতেন না। আমি আশা করি, নতুন সরকার আমাদের মেয়ে ফেলানীর বিচার সঠিকভাবে করবে এবং ভারতকে ছাড় না দেবে।"

এ ঘটনায় ফেলানীর পরিবার এখনও ন্যায়বিচারের প্রত্যাশা করছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন