ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

মৃত ছেলের সাথে অন্ধ মা-বাবা'র চারদিন

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ১২:৫৪:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ১২:৫৪:০৭ অপরাহ্ন
মৃত ছেলের সাথে অন্ধ মা-বাবা'র চারদিন
চার দিন আগে সন্তান মারা গেছেন, বুঝতে পারেননি বৃদ্ধ দৃষ্টিহীন মা-বাবা। ছেলের মরদেহের সঙ্গে এক বাড়িতেই ছিলেন তাঁরা। পরে প্রতিবেশীরা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে যুবকের মরদেহ উদ্ধার করে।ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মর্মান্তিক এই ঘটনা ঘটেছে ভারতের হায়দরাবাদের ব্লাইন্ডস কলোনিতে। সেখানকার একটি ভাড়া বাসায় ষাটোর্ধ্ব কালুভা রামানা ও শান্তিকুমারী দম্পতির সঙ্গে থাকতেন তাদের ৩০ বছর বয়সী ছেলে প্রমোদ। বিচ্ছেদের পর দুই মেয়েকে নিয়ে চলে গেছেন প্রমোদের স্ত্রী।গত কয়েকদিনে একাধিকবার ছেলের কাছে খাবার ও পানি চেয়েছিলেন ওই দম্পতি। কিন্তু কোনো সাড়া মেলেনি। খাবার ও পানি না পেয়ে ওই দম্পতির গলার স্বরও দুর্বল হয়ে পড়ে। ফলে প্রতিবেশীরা তাদের কণ্ঠস্বর শুনতে পাননি বলে ধারণা করা হচ্ছে। ওই বৃদ্ধ দম্পতিকে যখন উদ্ধার করা হয় তখন তাঁরা বলতে গেলে অচেতন অবস্থায় ছিলেন। সঙ্গে সঙ্গে তাদের খাবার ও পানি দেওয়া হয়।

প্রমোদ নেশাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে। পুলিশের ধারণা, চার থেকে পাঁচদিন আগে ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে তাঁর। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।বৃদ্ধ ওই দম্পতির বড় ছেলে প্রদীপ শহরের অন্য প্রান্তে বসবাস করেন। তাঁকে খবর দেওয়া হয়েছে। তিনি বাবা-মায়ের দেখাশোনার ভার নেবেন বলে জানা গেছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম