ঢাকা , বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬ , ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও বাজারমুখী করতে হবে: শিক্ষামন্ত্রী যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহায়তা চেয়েছে সরকার: জ্বালানি মন্ত্রী আট প্রতিমন্ত্রী ও দুই উপদেষ্টার দপ্তর পুনর্বণ্টনের গেজেট প্রকাশ কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গুপ্তচর গ্রেপ্তার আনসারকে জনসেবামূলক কাজ অব্যাহত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর আজও ২৫টি ফ্লাইট বাতিল, ৫ দিনে মোট ১৭৩ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, সতর্ক করেছে আবহাওয়া অফিস অগ্রাধিকার কর্মসূচির অগ্রগতি পর্যালোচনায় কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এখন নতুন নেতৃত্বকে আঘাত হানতে ‘তৃতীয় ঢেউ’ আসছে, ইরানের প্রতি সতর্কবার্তা ট্রাম্পের ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানের হামলা, নেতানিয়াহুর পরিণতি অস্পষ্ট চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২২ লাখ টাকার ১০ ভারতীয় গরু জব্দ আলোচনার মাধ্যমে ঢাকা-দিল্লি বাণিজ্য সমস্যার সমাধান করবে সরকার বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইনে বাংলাদেশ নিহত চলতি মাসেই আসছে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় অভিনেতা আলভীর স্ত্রী ইকরার দাফন সম্পন্ন ভরি প্রতি ৫ হাজার ৪২৪ টাকা বাড়লো স্বর্ণের দাম ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বেঁচে আছেন, দাবি উপদেষ্টার জেরুজালেমে আঘাত হানল ইরানের ব্যালিস্টিক মিসাইল

দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৪:৫১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৪:৫১:২১ অপরাহ্ন
দীর্ঘ প্রতীক্ষার অবসান, মাকে কাছে পেয়ে জড়িয়ে ধরলেন তারেক রহমান
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে পৌঁছেছেন। বুধবার (৮ জানুয়ারি) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫৫ মিনিটে তাকে বহনকারী বিশেষ এয়ার অ্যাম্বুল্যান্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে মাকে স্বাগত জানাতে উপস্থিত হন তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেলের প্রকাশিত ছবিতে দেখা যায়, দীর্ঘদিন পর মায়ের সঙ্গে পুনর্মিলনের মুহূর্তে আবেগাপ্লুত হয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য বিমানবন্দরেই মেডিকেল টিম প্রস্তুত ছিল। পরে তাকে ভর্তি করার জন্য লন্ডনের ‘লন্ডন ক্লিনিকে’ নিয়ে যাওয়া হতে পারে। এজন্য একটি বিশেষায়িত অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে।

খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে লন্ডন সফর করেছিলেন। এরপর থেকে তার আর কোনো বিদেশ সফর হয়নি। দীর্ঘ সাড়ে ছয় বছরের ব্যবধানে এই সফরের মাধ্যমে তিনি আবার ছেলে তারেক রহমানের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ পেলেন।

এর আগে, মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৭ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের দোহা হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তার এই সফর দীর্ঘদিনের প্রস্তুতির পর সম্পন্ন হলো।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী