ঢাকা , শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ , ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ বর্তমানে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীকে পুড়িয়ে হত্যায় স্বামীর আমৃত্যু কারাদণ্ড বৃষ্টির সঙ্গে পড়ল ১ মণ ওজনের শিলাখণ্ড রাহুলের মৃত্যু হলেও যেভাবে বেঁচে ফিরলেন অভিনেত্রী শ্বেতা জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা দেশজুড়ে বৃষ্টির আভাস, হতে পারে শিলাবৃষ্টিও দিলারা হাফিজের জানাজা সম্পন্ন, শ্রদ্ধা নিবেদন মিসরের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে পা পিছলে পড়ে আহত ইসহাক দার শিক্ষাপ্রতিষ্ঠানে চালু হতে পারে অনলাইন ক্লাস চাচিকে নিয়ে উধাও ভাতিজা সংসদে বিল আকারে উঠছে না গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী জিরো ওয়েটিং টাইমে’ ফিরেছে চট্টগ্রাম বন্দর, আন্তর্জাতিক বাণিজ্যে গতি যুদ্ধবাজদের প্রার্থনা সৃষ্টিকর্তা কবুল করেন না: পোপ লিও ইরানের জ্বালানি তেল ও খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চাই: ট্রাম্প বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১১৫ ডলার ছাড়াল যুক্তরাষ্ট্র-ইরানকে আলোচনার টেবিলে বসাবে পাকিস্তান: শেহবাজ শরীফ নেপালে ছাত্ররাজনীতি নিষিদ্ধ, পঞ্চম শ্রেণি পর্যন্ত থাকছে না পরীক্ষা পানিতে ডুবে টালিউড অভিনেতা রাহুল অরুণোদয়ের মৃত্যু

ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যুবদল নেতা?

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৪:৫৪:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৪:৫৪:১০ অপরাহ্ন
ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছেন যুবদল নেতা? সংগৃহীত ছবি
বিএনপির বহিষ্কৃত যশোর জেলা যুবদলের প্রচার সম্পাদক এসকেন্দার আলী জনি ফেসবুক লাইভে এক চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। তিনি দাবি করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভারতে পালিয়ে গেছেন, এবং যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা তাকে পালিয়ে যেতে সহায়তা করেছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) ফেসবুকে প্রায় ২৭ মিনিট দীর্ঘ লাইভে এসকেন্দার আলী জনি এই অভিযোগ তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেন এবং তদন্তের অনুরোধ জানান।

লাইভের ক্যাপশনে তিনি লেখেন, "সঠিক তদন্ত চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের বরাবর। বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন এবং অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন।"

লাইভে জনি দাবি করেন, ওবায়দুল কাদের যশোর ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিলেন এবং ৫ জানুয়ারির পর তাকে ভারতে পালিয়ে যেতে সহায়তা করেন আনসারুল হক রানা। তিনি আরও অভিযোগ করেন, রানা সিঙ্গাপুর সফরকালে গোল্ড নাসির নামক এক ব্যক্তির সঙ্গে টাকার ভাগাভাগি করেছেন।

জনি আরও বলেন, “যশোর জেলা যুবদল এখন যুবলীগের মতো আচরণ করছে। ত্যাগী নেতাদের বহিষ্কার করা হচ্ছে, অথচ ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে বিএনপির কার্যালয়ের সামনে মিছিল করা নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।”

এ প্রসঙ্গে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন, "এসকেন্দার আলী জনি দীর্ঘদিন ধরে আমাদের বিরুদ্ধে এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করে আসছেন। বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই তাকে বহিষ্কার করা হয়েছে।" তিনি আরও বলেন, “এসকেন্দারের অভিযোগ হাস্যকর। ওবায়দুল কাদের কোথায় গেছেন, তা যাচাই করলেই এর সত্যতা পাওয়া যাবে।”

এই অভিযোগ ও পাল্টা অভিযোগ নিয়ে যশোরের রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় উঠেছে। বিএনপি বা আওয়ামী লীগের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

কমেন্ট বক্স
হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা

হামের উপসর্গ নিয়ে গোপালগঞ্জে শিশুর মৃত্যু, আতঙ্কে স্থানীয়রা