ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

জ্বীনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাসে ৩০ লাখ টাকা আত্মসাৎ, অতঃপর...

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৬:১১:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৬:১১:১৭ অপরাহ্ন
জ্বীনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাসে ৩০ লাখ টাকা আত্মসাৎ, অতঃপর...
আলামিন মিয়া (৩৬) নামের এক যুবককে জ্বীনের মাধ্যমে গর্ভধারণের আশ্বাস দিয়ে অনলাইনে ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করেছে সিআইডি সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল। বুধবার (৮ জানুয়ারি) সিআইডি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃত আলামিন মিয়া ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সহদেবপুর পাইকপাড়া গ্রামের মো. আরজু মিয়ার ছেলে। সিআইডির তথ্য মতে, ৭ জানুয়ারি সিপিসির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা এলাকা থেকে গ্রেফতার করে।

মামলার অভিযোগে জানা যায়, ভুক্তভোগী এক নারী দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ার কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। একদিন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে দেখেন যে, 'জ্বীনের মাধ্যমে কবিরাজি চিকিৎসা দ্বারা সন্তান ধারণ সম্ভব'। এরপর ওই নারী প্রতারক চক্রের সঙ্গে যোগাযোগ করলে তারা তাকে নানা অজুহাতে বিভিন্ন সময়ে চিকিৎসা খরচের নামে মোট ৩০ লাখ টাকা হাতিয়ে নেয়। প্রতারক চক্রটি এরপর আরও টাকা চেয়ে ওই নারীকে ভয় দেখায়, জানায় যে টাকা না দিলে তার এবং তার স্বামীর ক্ষতি হবে এবং অসমাপ্ত কাজ শেষ না করলে তাদের হত্যা করা হবে।

অবশেষে, প্রতারণার বিষয়টি বুঝতে পেরে ভুক্তভোগী নারী গত ১৮ ডিসেম্বর লালবাগ থানায় মামলা দায়ের করেন। মামলাটি সিআইডি সাইবার পুলিশ সেন্টার অধিগ্রহণ করে তদন্ত শুরু করে এবং আলামিন মিয়াকে গ্রেফতার করে। তার হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলামিন মিয়া প্রতারণার বিষয়টি স্বীকার করেছেন এবং সিআইডি জানিয়েছে, চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার করার জন্য তদন্ত চলমান রয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা