ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ

বিরতি ভেঙে সামনে এলেন হানি সিং, সঙ্গে রয়েছেন আতিফ আসলাম

  • আপলোড সময় : ০৮-০১-২০২৫ ০৬:২১:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০১-২০২৫ ০৬:২১:৪৫ অপরাহ্ন
বিরতি ভেঙে সামনে এলেন হানি সিং, সঙ্গে রয়েছেন আতিফ আসলাম
এক সময় বলিউডের নতুন গান মানেই ছিল র‌্যাপার-কোম্পোজার হানি সিংয়ের গান। সাফল্যের শীর্ষে থাকলেও হানি সিং কিছু সময়ের জন্য যেন হারিয়ে গিয়েছিলেন। কিন্তু আবারও ফিরে এসেছেন, এবং এবার তিনি পাকিস্তানের গায়ক আতিফ আসলামের সাথে একত্রে কাজ করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে তারা কেউ কিছু বলেননি, তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের একটি ছবি প্রকাশ পেয়েছে।

বুধবার (৮ জানুয়ারি) হানি সিং ইনস্টাগ্রামে পাকিস্তানি গায়ক আতিফ আসলামের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, "বর্ডারলেস ভাই"। ছবিটি প্রকাশ পাওয়ার পর তা দ্রুত ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।

অনেকে ধারণা করছেন, এই দুই শিল্পীর সহযোগিতায় একটি নতুন অ্যালবাম আসতে পারে। ভক্তরা কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন। একজন লিখেছেন, “আদাত এক্স ব্লু আইজ - কোল্যাবোরেশন আসছে।” আরেকজন মন্তব্য করেছেন, “যখন সুরের জিনিয়াস র‍্যাপ জিনিয়াসের সঙ্গে দেখা করে।”

হানি সিং সম্প্রতি দিল্লিতে এপি ধিলনের কনসার্টে অংশ নিয়ে ভক্তদের মুগ্ধ করেছেন। সেখানে তিনি জ্যাজি বি’র সঙ্গে মঞ্চ ভাগ করে একটি দুর্দান্ত পারফরম্যান্সও উপহার দেন। এছাড়া, তিনি বর্তমানে তার ডকুমেন্টারি ‘Yo Yo Honey Singh’ নিয়ে খবরের শিরোনামে রয়েছেন, যেখানে তিনি তার ক্যারিয়ারের উত্থান, ব্যক্তিগত সংগ্রাম এবং মাদকাসক্তির সঙ্গে লড়াইয়ের বিষয়ে কথা বলেছেন।

তবে, আতিফ আসলম ও হানি সিংয়ের নতুন গান সম্পর্কে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

কমেন্ট বক্স
প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী