ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

ছেলেকে আটক করতে পুলিশের অভিযান, আতঙ্কে বাবার মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৯:১০:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:১০:১৬ পূর্বাহ্ন
ছেলেকে আটক করতে পুলিশের অভিযান, আতঙ্কে বাবার মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় প্রতিবেশীর করা মামলায় সুমন আলী নামে একজনকে আটক করতে অভিযান পরিচালনা করে পুলিশ। এই সময় আতঙ্কিত হয়ে তার বাবা তরিকুল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে খড়কাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া ওই ব্যক্তি ওই গ্রামের এন্তাজ আলীর ছেলে।পুলিশ সূত্র থেকে জানা যায়, গোমস্তাপুর উপজেলার তরিকুল ইসলামের ছেলে সুমন প্রতিবেশীর করা একটি মারামারি মামলার আসামি ছিলেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে গোমস্তাপুর থানা পুলিশের কয়েকজন সদস্য তাকে আটক করতে বাড়িতে অভিযান চালায়। এ সময় সুমন বাড়িতে ছিল না। বাড়িতে পুলিশ আসার সংবাদে তরিকুল ইসলাম আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে। পরে তিনি একটি গোয়ালঘরে আশ্রয় নেন এবং সেখানেই মারা যান।এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার বলেন, মঙ্গলবার দিবাগত রাতে পুলিশের একটি টিম উপজেলার রাধানগর ইউনিয়নের খড়কাডাঙ্গা গ্রামে আদালতের পরোয়ানাভুক্ত আসামি সুমনকে আটক করতে তার বাড়িতে অভিযান চালায়। এই সময় সুমন বাড়িতে না থাকায় তাকে আটক করা যায়নি। পরে সুমনের বাবা তরিকুল ইসলাম আতঙ্কগ্রস্ত হয়ে মারা যায়।

খাইরুল বাশার আরও বলেন, তরিকুল ইসলাম হৃদরোগসহ নানান জটিল রোগে আক্রান্ত ছিলেন। আজ বুধবার তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু