ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী

নির্বাচন নিয়ে তাড়াহুড়ো বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে : রূপা হক

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০৯:১৮:০৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০৯:১৮:০৭ পূর্বাহ্ন
নির্বাচন নিয়ে তাড়াহুড়ো বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে : রূপা হক
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক বলেছেন, যুক্তরাজ্য চায় বাংলাদেশে একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন হোক। তবে এর জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কার থাকতে হবে। যদি খুব তাড়াহুড়া করা হয়, সেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে। বুধবার (৮ জানুয়ারি) রাজধানী ঢাকায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।২০১৭ সালের পর গত বছর মে মাসে জাতিসংঘের একটি বৈঠকে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন জানিয়ে রূপা হক বলেন, সে সময় আমি ১ দশমিক শূন্য বাংলাদেশ দেখেছি। আর এখন আমি ২ দশমিক শূন্য বাংলাদেশ দেখছি। মে মাসে যখন এসেছিলাম, তখন সব জায়গায় শুধু দুটি ছবি দেখেছি। একটি হাসিনার আরেকটি মুজিবের ছবি। এটি ভালো অভ্যাস নয়। সব জায়গায় মূর্তি দেখেছি। বিষয়টি দৃষ্টিকটু লেগেছে। বাংলাদেশ উদীয়মান দেশ। যুক্তরাজ্যের তুলনায় এটি অনেক ছোট্ট দেশ। কিন্তু এখানে কর্মক্ষম তরুণ জনশক্তি আছে। তাদের রাষ্ট্র সংস্কারে কাজে লাগাতে হবে।


বিভিন্ন দেশে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকেন জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ কখনও আমাকে নির্বাচন পর্যবেক্ষণে আমন্ত্রণ জানায়নি। গত ৭ জানুয়ারি বাংলাদেশে অবশ্য আসল নির্বাচন ছিল না, বরং নকল নির্বাচন ছিল। অধ্যাপক ইউনূস নিশ্চিত করেছেন এক বছরের মধ্যে আশা করা যায় যে নির্বাচন হবে। একটি সত্যিকারের স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে একইসঙ্গে সত্যিকারের স্বচ্ছ নির্বাচনের জন্য প্রয়োজনীয় কাঠামোগুলো থাকতে হবে। যদি খুব তাড়াহুড়া করা হয়, সেটি বাংলাদেশের জন্য বিপজ্জনক হবে।

উল্লেখ্য, বাংলাদেশ সফররত যুক্তরাজ্যের সংসদ সদস্য রূপা হককে বুধবার বিকেলে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি মোহাম্মদ শামসুল আলম লিটন, সম্মানিত অতিথি হিসেবে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিশ্ববিদ্যালয়ের স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের পরিচালক আ ন ম এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু উপস্থিত ছিলেন। 

এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও জুলাই–আগস্ট আন্দোলনের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর