ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

রাজবাড়ীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:১৭:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:১৭:৩৪ পূর্বাহ্ন
রাজবাড়ীতে ৩ আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেফতার
রাজবাড়ীর সদর উপজেলায় খানখানাপুর ইউনিয়নের সম্রাটনগর বাজারে অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তার দোকানঘর থেকে তিনটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সাদ্দাম হোসেন গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন মাতুব্বর পাড়ার শাহজাহান মোল্লার ছেলে।

গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ইয়াবা পাচারের গোপন সংবাদ পেয়ে বুধবার রাতে পুলিশের একটি দল উপজেলার বেড়িবাঁধসংলগ্ন গোধূলী পার্কের সামনে অবস্থান নেয়। এ সময় পুলিশের সন্দেহজনক নজরে আসেন সাদ্দাম হোসেন।

সাদ্দাম পুলিশকে দেখে মোটরসাইকেল নিয়ে দ্রুত সম্রাটনগর বাজারে নিজের ড্রেজার পাইপের দোকানের সামনে গিয়ে থামে। এরপর মোটরসাইকেল রেখে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাকে ধাওয়া করে এবং তার দোকানে তল্লাশি চালিয়ে তিনটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও তিনটি ম্যাগাজিন উদ্ধার করে।

ওসি রাকিবুল ইসলাম আরও জানান, সাদ্দাম একজন চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিভিন্ন অপরাধে মামলা দায়ের করা হবে।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, সাদ্দামের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে