ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:২২:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:২২:৫২ পূর্বাহ্ন
ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় নিহত ১৩
ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝিয়ায় রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় অন্তত ১৩ জন নিহত এবং ৬৩ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। বুধবার (৮ জানুয়ারি) এই হামলার ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তার টেলিগ্রাম পেজে পোস্ট করা ভিডিওতে দেখান, রাস্তায় রক্তাক্ত অবস্থায় আহত বেসামরিক মানুষদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। তিনি এই ঘটনাকে “নৃশংসতা” হিসেবে বর্ণনা করে লিখেছেন, “সাধারণ নাগরিকদের ক্ষতি হবে জেনেও একটি শহরে বোমা হামলার চেয়ে বর্বর কিছু হতে পারে না।”

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানিয়েছে, রাশিয়ার হামলায় জাপোরিঝিয়ার বহুতল আবাসিক ভবন, একটি শিল্প স্থাপনা এবং অন্যান্য অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

আঞ্চলিক গভর্নর ইভান ফেডোরভ জানান, বুধবার দুপুরে রুশ বাহিনী শহরের একটি আবাসিক এলাকায় “গাইডেড বোমা” নিক্ষেপ করে। এতে অন্তত দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রায় তিন বছর ধরে মস্কো বারবার বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে বিমান হামলা চালিয়ে আসছে। তবে বেসামরিক নাগরিকদের ওপর হামলার অভিযোগ বরাবরই অস্বীকার করেছে রাশিয়া।

এই হামলার ঘটনায় আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় উঠেছে। যুদ্ধাবস্থা মোকাবিলায় জাপোরিঝিয়ায় জরুরি সেবা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
অপহরণের এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী তাহমিনার

অপহরণের এক মাসেও খোঁজ মেলেনি স্কুলছাত্রী তাহমিনার