ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু বাড়ল এলপি গ্যাসের দাম, ১২ কেজির সিলিন্ডার কত? হাম ও উপসর্গে আজও ৪ জনের মৃত্যু আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার আবারও মা হচ্ছেন দীপিকা পাড়ুকোন এতো অল্প সময়ে সব জলাবদ্ধতা নিরসন সম্ভব নয় : পানিসম্পদ মন্ত্রী জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে জ্বালানির সংকট নেই, অসাধু সিন্ডিকেটে পাম্পগুলোতে কৃত্রিম সংকট হচ্ছে তেলের দাম বাড়ানোর সঙ্গে আইএমএফের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩

টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ১১:৫৩:৪৯ পূর্বাহ্ন
টিউলিপকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর আহ্বান
যুক্তরাজ্যের অর্থ ও নগরবিষয়ক মন্ত্রী টিউলিপ সিদ্দিক সম্প্রতি দেশি-বিদেশি গণমাধ্যমে ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছেন। লন্ডনে আওয়ামী লীগের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীর কাছ থেকে বিনামূল্যে ফ্ল্যাট গ্রহণ এবং বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগের কারণে তিনি চাপের মুখে রয়েছেন।

টিউলিপের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্যের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে এর মধ্যেই দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টাইমস তাকে মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

দ্য টাইমস তাদের সম্পাদকীয়তে লিখেছে, "দুর্নীতির এমন অভিযোগের পরও টিউলিপ সিদ্দিক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না।" সম্পাদকীয়তে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সমালোচনা করে বলা হয়, টিউলিপকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্বে বসানোর সিদ্ধান্ত সঠিক ছিল না।

টিউলিপ শুরু থেকেই ফ্ল্যাট উপহার নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, "ফ্ল্যাটটি আমার বাবা-মা কিনে দিয়েছেন।"

তবে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছেন ব্রিটেনের বেশ কয়েকজন কনজারভেটিভ (টরি) এমপি। হ্যারো ইস্টের টরি এমপি বব ব্ল্যাকম্যান বলেছেন, "টিউলিপ সিদ্দিককে তার সম্পত্তির বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। যদি তিনি ব্যাখ্যা দিতে ব্যর্থ হন, তবে মন্ত্রী হিসেবে তার পদ গ্রহণযোগ্য থাকবে না।"

দ্য টাইমস আরও উল্লেখ করেছে, টিউলিপের বিরুদ্ধে তার খালা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পর্ক থাকার অভিযোগও রয়েছে। তদন্তে টিউলিপের আবাসন, উপহারের ফ্ল্যাট এবং শেখ হাসিনার সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগসূত্র খুঁজে দেখা হবে।

এছাড়া, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগের বিষয়ে বাংলাদেশে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান শুরু হওয়ার বিষয়টিও প্রতিবেদনে উঠে এসেছে।

দ্য টাইমস বলেছে, "তদন্ত চলাকালীন টিউলিপের মন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানো উচিত। তবে তিনি নির্দোষ প্রমাণিত হলে তাকে আবার সরকারে ফিরিয়ে আনার পথ খোলা থাকবে।"

কমেন্ট বক্স
কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু

কাল থেকে সারাদেশে হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু