ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চাল আমদানিতে শুল্ক ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০১:১৯:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০১:১৯:০৫ অপরাহ্ন
চাল আমদানিতে শুল্ক ৩ শতাংশে নামিয়ে আনা হয়েছে: বাণিজ্য উপদেষ্টা
চালের বাজার নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে চাল আমদানিতে শুল্ক ৬৩ শতাংশ থেকে কমিয়ে ৩ শতাংশ করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, "আমরা আমদানি উদারিকরণ করছি। খাদ্য মন্ত্রণালয় বার্মা, পাকিস্তান ও ভারত থেকে সরাসরি কয়েক লক্ষ্য টন চাল আমদানি করছে। বাজারে যে সাময়িক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা শিগগিরই ঠিক হয়ে যাবে এবং রোজার পণ্যে কোনো ধরনের সমস্যা হবে না।"

বাণিজ্য মন্ত্রণালয়ে তুরস্কের বাণিজ্যমন্ত্রী ড. প্রফেসর ওমর বোলাট-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রমজান মাসের প্রস্তুতি নিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, "আমরা রমজান নিয়ে সামগ্রিকভাবে প্রস্তুত। চালের বাজার নিয়ে আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। শুল্ক কমিয়ে আমদানি উদারিকরণ করা হয়েছে, এবং খাদ্য মন্ত্রণালয় চাল আমদানি করছে।"

তিনি আরও জানান, বর্তমানে আমনের ভরা মৌসুম চলছে এবং এপ্রিল মাসে বোরো ধান আসবে, যার ফলে তিন মাসের মধ্যে চালের বাজার পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা