ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

এয়ার ইন্ডিয়ার আরও ৩২টি বিমানে বোমাতঙ্ক, হুমকিবার্তা চলছেই

  • আপলোড সময় : ৩০-১০-২০২৪ ০১:২৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৪ ০১:২৩:২৯ অপরাহ্ন
এয়ার ইন্ডিয়ার আরও ৩২টি বিমানে বোমাতঙ্ক, হুমকিবার্তা চলছেই
ভারতে একের পর এক বিমানে বোমা হামলার হুমকিতে সৃষ্ট আতঙ্কে উদ্বিগ্ন কেন্দ্রীয় সরকার। সর্বশেষ, এয়ার ইন্ডিয়ার ৩২টি বিমানে বোমা রাখার ভুয়া বার্তা ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়েছে। 

এ ঘটনায় কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে সতর্কতামূলক একাধিক পদক্ষেপ নিয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নেমেছে।

গত কয়েক সপ্তাহে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক প্রায় ৪০০ ফ্লাইটে এ ধরনের ভুয়া হুমকি ছড়ানো হয়েছে। এর ফলে ফ্লাইট পরিচালনায় সমস্যা তৈরি হচ্ছে; কিছু ফ্লাইট দেরিতে ছাড়তে হয়েছে, আবার কিছু ফ্লাইটের যাত্রাপথ পরিবর্তন করে জরুরি অবতরণ করানো হয়েছে।

সরকার এই মিথ্যা বার্তা প্রচারের মূল হোতাদের শনাক্ত করতে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর প্রতি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। বিমানবন্দরগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং জাতীয় নিরাপত্তা সংস্থা (এনআইএ) পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

দেশটির বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নায়ডু জানিয়েছেন, এই ধরনের কর্মকাণ্ডে জড়িতদের জন্য বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ এবং আইন সংশোধনের পরিকল্পনা করা হচ্ছে, যাতে ভবিষ্যতে এ ধরনের হুমকি প্রতিহত করা যায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা