ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

বিডিআর বিদ্রোহে সব কারাবন্দির মুক্তি দাবি স্বজনদের

  • আপলোড সময় : ০৯-০১-২০২৫ ০১:২১:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০১-২০২৫ ০১:২১:৪৬ অপরাহ্ন
বিডিআর বিদ্রোহে সব কারাবন্দির মুক্তি দাবি স্বজনদের
বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্য ও ভুক্তভোগী পরিবার দাবি করেছেন, বিডিআর হত্যা মামলার বিচার কার্যক্রম একটি প্রহসন হয়ে উঠেছে। তারা দাবি করেছেন, সব কারাবন্দিদের মুক্তি এবং মিথ্যা মামলা বাতিল করা হোক। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সংবাদ সম্মেলনে এসব দাবি তোলা হয়।

বক্তারা জানান, কেরানীগঞ্জ কোর্ট বসার কথা থাকলেও শেষ খবর অনুযায়ী তা আলিয়া মাদ্রাসার মাঠে বসবে। তবে আজ পর্যন্ত কোথাও আদালত বসেনি এবং আইনজীবীদেরও কিছু জানানো হয়নি, যা তাদের মতে একটি ষড়যন্ত্রের অংশ।

তারা বিডিআর হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত ঘটনা উল্লেখ করে বলেন, বিডিআর সদস্যরা দেশবিরোধী চক্রান্তের শিকার হয়েছেন।

তারা ৩ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।

এদিকে, আজ ঢাকা আলিয়া মাদ্রাসার মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহের বিচারকাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে এবং টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তাদের অভিযোগ, মাদ্রাসার মাঠটি তিন মাসের জন্য নেওয়া হলেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও ফিরিয়ে দেওয়া হয়নি এবং গত রাতে কিছু আইনশৃঙ্খলা বাহিনী মাদ্রাসার মাঠের গেটের তালা ভাঙার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাদের ধাওয়া করেন। এরপর শিক্ষার্থীরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন।

এদিকে, বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য জজ আদালত প্রবেশ করতে চেষ্টা করলে শিক্ষার্থীদের বাঁধার মুখে পড়েন। কিছুক্ষণ অপেক্ষার পর শুধু বিচারককেই প্রবেশ করতে দেওয়া হয়। তবে, বিচারক জানান যে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ সম্ভব হচ্ছে না এবং সেখান থেকে বেরিয়ে আসেন। এর পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেন।

এ ঘটনায়, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহ সংঘটিত হয়, যাতে ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা